অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
কানপুরে গঙ্গা ব্যারেজের কাছে ২ ইঞ্জিনের টেকন্যাম পি২০০৬টি বিমান দুর্ঘটনার কবলে
পোস্ট করার দিনক্ষণ:
27 AUG 2026 2:08PM by PIB Agartala
নতুন দিল্লি ২৭ অগাস্ট ২০২৬
প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী একটি দুই ইঞ্জিনের পি২০০৬টি বিমান ২৭ অগাস্ট ২০২৬-এর দুপুরে গঙ্গা ব্যারেজের কাছে কানপুর সিভিল বিমানবন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। এটির রেজিস্ট্রেশন ভিটি-এনবিভি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কানপুরেরই মেসার্স গর্গ অ্যাভিয়েশন লিমিটেডের।
কানপুর সিভিল এয়ারপোর্টের স্থানীয় উড়ান এলাকায় বিমানটি প্রশিক্ষণের জন্য উড়ছিল। বিমানে ২ জন আরোহী ছিলেন। ইনস্ট্রাকটার এবং শিক্ষার্থী পাইলট দুজনে গুরুতর আহত।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর তিন আধিকারিকের দল প্রয়োজনীয় নিয়ম মাফিক পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।
এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-কে জানানো হয়েছে। তারা প্রযোজ্য বিধি মেনে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে। তদন্তের পরেই দুর্ঘটনার কারণ জানা যাবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2303825)
ভিজিটরদের কাউন্টার : 3