অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কানপুরে গঙ্গা ব্যারেজের কাছে ২ ইঞ্জিনের টেকন্যাম পি২০০৬টি বিমান দুর্ঘটনার কবলে

প্রকাশিত: 27 AUG 2026 2:08PM by PIB Kolkata

   নতুন দিল্লি ২৭  অগাস্ট ২০২৬

 


প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী  একটি দুই ইঞ্জিনের পি২০০৬টি বিমান ২৭ অগাস্ট ২০২৬-এর দুপুরে গঙ্গা ব্যারেজের কাছে কানপুর সিভিল বিমানবন্দর থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। এটির রেজিস্ট্রেশন ভিটি-এনবিভি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি কানপুরেরই মেসার্স গর্গ অ্যাভিয়েশন লিমিটেডের।

কানপুর সিভিল এয়ারপোর্টের স্থানীয় উড়ান এলাকায় বিমানটি প্রশিক্ষণের জন্য উড়ছিল। বিমানে ২ জন আরোহী ছিলেন। ইনস্ট্রাকটার এবং শিক্ষার্থী পাইলট দুজনে গুরুতর আহত।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর তিন আধিকারিকের দল প্রয়োজনীয় নিয়ম মাফিক পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন। 

এয়ারক্রাফ্ট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)-কে জানানো হয়েছে। তারা প্রযোজ্য বিধি মেনে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে। তদন্তের পরেই দুর্ঘটনার কারণ জানা যাবে।

 


SC/AP /CS…


(রিলিজ আইডি: 2303754) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Telugu , Kannada