পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

দানবীর: গ্রাম পঞ্চায়েতগুলিতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করতে জন-অংশগ্রহণের আহ্বান জানাল পঞ্চায়েতি রাজ মন্ত্রক

প্রকাশিত: 27 AUG 2026 12:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৬

পঞ্চায়েতি রাজ মন্ত্রক তৃণমূল স্তরে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ‘দানবীর’ (DAANVEER) হিসেবে সাধারণ মানুষের অংশগ্রহণ ও অবদান আহ্বান করছে। ‘দানবীর’ হলো কম্পিউটার সংগ্রহের ক্ষেত্রে একটি জন-অংশীদারিত্বমূলক উদ্যোগ; এর মাধ্যমে ব্যক্তি ও বিভিন্ন সংস্থা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি-চালিত প্রক্রিয়ার সাহায্যে যাচাইকৃত গ্রাম পঞ্চায়েতগুলিকে সরাসরিডেস্কটপ কম্পিউটার দান করতে পারে। ‘রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান’ সহসরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় পরিকাঠামোগত সহায়তার পাশাপাশি, এই উদ্যোগ তৃণমূল স্তরে ডিজিটাল শাসনব্যবস্থা ও পরিষেবা প্রদান ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষের স্বেচ্ছায় অংশগ্রহণের শক্তিকে কাজে লাগাতে চায়।

 

‘দানবীর’ গ্রাম পঞ্চায়েতকে কম্পিউটার দানের প্রক্রিয়া অনলাইন কেনাকাটার মতোই সহজ এবং সুবিধাজনক করে তোলে৷ মেরি পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে, নাগরিকরা ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন,রাজ্য সরকারগুলির যাচাই করাএমন গ্রাম পঞ্চায়েতগুলি দেখতে পারেন। এরপর তাঁরা তাঁদের ফোন থেকে কোনও যোগ্য গ্রাম পঞ্চায়েতকে কম্পিউটার দানের জন্য বেছে নিতে পারেন। "কম্পিউটার দান করুন"-এ ক্লিক করলে, নিবন্ধন ছাড়াই দাতাকে,একটি ওএনডিসি-সক্ষম ডিজিটাল মার্কেটপ্লেসDigiHaat-এপুনঃনির্দেশিত করা হয়। সেখানেদাতা নির্দিষ্ট কারিগরি বৈশিষ্ট্যসম্পন্ন কম্পিউটারগুলির মধ্য থেকে পছন্দের কম্পিউটার বেছে নিয়ে নির্বাচিত পঞ্চায়েতের জন্যডিজিটালভাবে অর্থপ্রদান করতে পারেন। গ্রাম পঞ্চায়েত সচিবের স্বীকৃতির পর, দাতা একটি ডিজিটালভাবে তৈরি করা প্রশংসাপত্র পান। এই উদ্যোগে, দানের প্রতিটি পর্যায়, বরাত দেওয়া থেকে কম্পিউটার পৌঁছে দেওয়া পর্যন্ত, সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে বাস্তব সময়ে নজরদারির আওতায় রাখা যায়।

 

'দানবীর'-এর মাধ্যমে দান করা একটি কম্পিউটার গ্রাম পঞ্চায়েতের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, এটি পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ এবং নাগরিকদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটাল শাসনব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে কার্যকরভাবে ব্যবহার করতে সহায়তা করে। এই উদ্যোগটি স্বচ্ছ দান প্রক্রিয়ার সঙ্গে এই ইতিবাচক প্রভাবকে যুক্ত করেছে; ফলে সাধারণ মানুষ তাদের গ্রাম পঞ্চায়েতে দানের বর্তমান অবস্থা দেখতে পারেন এবং দাতারা ডিজিটালভাবে তাদের দানের গতিপথ অনুসরণ করতে পারেন। আরও বেশি সংখ্যক রাজ্যে যোগ্য গ্রাম পঞ্চায়েতগুলোকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে, 'দানবীর' শক্তিশালী ও ডিজিটাল ক্ষমতায়নে সমৃদ্ধ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মোট ৭৫টি অনুদান পাওয়া গেছে। নাগরিক, সমাজসেবী, বিভিন্ন সংস্থা, সিএসআর অংশীদার এবং প্রবাসী ভারতীয়দের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এগিয়ে আসেন এবং একজন 'দানবীর' হয়ে ওঠেন।

 

কিউআর কোডটি স্ক্যান করুন, মেরি পঞ্চায়েত অ্যাপে নিবন্ধন করুন। আরও বিস্তারিত জানতে, ভিজিট করুনhttps://egramswaraj.gov.in/danveer/

 

দানবীরসংক্রান্তপ্রশ্নোত্তরদেখবারজন্যhttps://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc_9714_20260827_12594101.pdf – এইলিঙ্কেক্লিককরুন

 

ডোনারমডিউলেরজন্য https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc_9715_20260827_12595801.pdf - এখানেক্লিককরুন

 

কিউআরকোডস্ক্যানকরুন –

 

SC/SD/DM


(রিলিজ আইডি: 2303761) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Kannada