রাষ্ট্রপতিরসচিবালয়
ঈদ-এ-মিলাদ-উন-নবী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
25 AUG 2026 6:16PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২৫ আগষ্ট ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঈদ-এ-মিলাদ-উন-নবীর প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন—
“পবিত্র ঈদ-এ-মিলাদ-উন-নবী উপলক্ষে ভারত ও বিদেশে বসবাসকারী সকল সহনাগরিক, বিশেষ করে মুসলমান ভাই ও বোনদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
ঈদ-এ-মিলাদ-উন-নবী হল মহানবী হজরত মুহাম্মদের বাণী ও শিক্ষাকে স্মরণ করার একটি পবিত্র উপলক্ষ। তাঁর শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্যনিষ্ঠার পথে চলতে অনুপ্রাণিত করে।
মহানবী হজরত মুহাম্মদের মহান আদর্শ আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নত ভারত গড়ে তুলতে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করুক।”
SC/
(রিলিজ আইডি: 2303246)
ভিজিটরের কাউন্টার : 10