দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এর সহায়তায় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কাল্টাস এডুকেশন দেশ জুড়ে ক্লাউড ও এআই-এর দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছে
प्रविष्टि तिथि:
23 AUG 2026 4:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অগাস্ট ২০২৬
কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সহায়তায় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কাল্টাস এডুকেশন দেশ জুড়ে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুএস)-এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে। এই উদ্যোগে ১ লক্ষ ৫০,০০০ শিক্ষার্থী ফাউন্ডেশনাল এবং এআই ক্লাউড সম্পর্কে প্রশিক্ষণ পাবেন। এডব্লুএস ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ দেবে। এর মূল উদ্দেশ্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ যাতে দেশের যুব সম্প্রদায় পায়, সেটি নিশ্চিত করা। এডব্লুএস ১০,০০০ অংশগ্রহণকারীকে বিনামূল্যে একটি প্রশিক্ষণ দেবে, যার মাধ্যমে বিল্ড ক্লাউড কম্পিউটিং স্কিল সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ পাবেন। এক্ষেত্রে স্নাতক যুবক-যুবতীরা চাকরির ইন্টারভিউতে বাড়তি সুবিধা পাবেন।
দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শহরগুলির যুবক-যুবতীদের কথা বিবেচনা করেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, কারণ সংশ্লিষ্ট শহরগুলিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানের সুযোগ কম পাওয়া যায়। কাল্টাস সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেবে। এই কর্মসূচি শেষে জাতীয় স্তরে একটি হ্যাকাথনের আয়োজন করা হবে।
দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী জয়্ন্ত চৌধুরী বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়িত হবে। ভৌগোলিক অবস্থান বা নির্দিষ্ট কোনও প্রেক্ষাপটের মধ্যে কোনও সুযোগ যাতে আবদ্ধ না থাকে সেটি এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচিটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে দেশের প্রতিটি অঞ্চলে যুবক-যুবতী একটি উচ্চমানের কারিগরি প্রশিক্ষণ লাভ করে। আর্থ-সামাজিক ক্ষেত্রে এর অর্থবহ ইতিবাচক প্রভাব পড়বে। আগ্রহী যুবক-যুবতীরা অনলাইনে রেজিস্ট্রেশন পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।
SC/CB/NS….
(रिलीज़ आईडी: 2302627)
आगंतुक पटल : 11