শিল্পওবাণিজ্যমন্ত্রক
মন্ত্রী পর্যায়ের এবং বাণিজ্যিক পর্যায়ের চতুর্থ দ্বিপাক্ষিক গোল টেবিল বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল
प्रविष्टि तिथि:
19 AUG 2026 10:18AM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ অগাস্ট ২০২৬
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ১৯-২১ অগাস্ট ২০২৬ সিঙ্গাপুর সফর করছেন। ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোল টেবিল আলোচনা পর্বের অঙ্গ হিসেবে তাঁর এই সিঙ্গাপুর যাত্রা।
বাণিজ্য মন্ত্রীর সফরসঙ্গী শিল্প জগতের কুশীলবদের ৭০ সদস্যের একটি দল। এঁরা প্রযুক্তি, এআই, উৎপাদন, ইঞ্জিনিয়ারিং, পরিকাঠামো, ধারাবাহিক আর্থিক পরিষেবা ও ফিনটেক, স্বাস্থ্য পরিষেবা ও জীববিজ্ঞান, খাদ্য ও কৃষি, লজিসটিক্স প্রভৃতি নানা ক্ষেত্রের প্রতিনিধি।
এই প্রতিনিধিদল সিঙ্গাপুরের বাণিজ্য ও সরকারি স্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবে। ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে গোল টেবিল বৈঠকের পাশাপাশি হবে এই আলোচনা।
শ্রী পীযূষ গোয়েল ২০ অগাস্ট চতুর্থ ভারত- সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি চলবে ভারত- সিঙ্গাপুর বাণিজ্য গোল টেবিল বৈঠক। এইসব আলোচনায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, রেল, তথ্য ও সম্প্রচার তথা বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ। ওই দেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন বাণিজ্য মন্ত্রী। সিঙ্গাপুরের বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কর্ণধারদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।
SC/AC /CS
(रिलीज़ आईडी: 2301088)
आगंतुक पटल : 5