ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লির লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধাপ্রাপকরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত

प्रविष्टि तिथि: 14 AUG 2026 10:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট ২০২৬

 

কেন্দ্রীয় সরকার জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি থেকে ১০০ জন পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধাপ্রাপককে দিল্লির লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এই সুবিধাপ্রাপকরা তাঁদের স্বামী বা স্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য এই প্রকল্পে প্রথাগত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলা শিল্পীদের নিমন্ত্রিতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অংশগ্রহণকারীদের কাজের স্বীকৃতিস্বরূপ একটি স্মারক দেওয়া হবে। এছাড়াও, দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের আধিকারিকরা তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন।

পিএম বিশ্বকর্মা প্রকল্পটি সম্পর্কে জানার জন্য নিচের কিউআর কোডটি স্ক্যান করুন -

 

SC/CB/DM

 

 


(रिलीज़ आईडी: 2299512) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam