স্বরাষ্ট্র মন্ত্রক
মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে এক নতুন মাইলফলক স্থাপন, সংযুক্ত আরব আমিরশাহি থেকে পলাতক মাদক সম্রাট বীরেন্দ্র সিং বাসোয়াকে ফিরিয়ে আনল এনসিবি
प्रविष्टि तिथि:
14 AUG 2026 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট ২০২৬
আন্তঃসীমান্ত মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে, মাদক নিয়ন্ত্রণ ব্যুরো দিল্লির সরোজিনী নগরের পিলানজির বাসিন্দা তথা পলাতক আসামি বীরেন্দ্র সিং বাসোয়া (যিনি 'বীরু' বা 'বাসোয়া' নামেও পরিচিত)-কে ভারতে ফিরিয়ে এনেছে। আজ ভোরে নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছনোর পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়।
এনসিবি-র অনুরোধে ইন্টারপোলের জারি করা 'রেড নোটিশ'-এর ভিত্তিতে বাসোয়াকে সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেপ্তার করা হয়েছিল। ভারতীয় সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত আরব আমিরাশাহি কর্তৃপক্ষের ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমেই তাকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
'এক্স' প্ল্যাটফর্মে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন:
"মোদী সরকার বিদেশে আত্মগোপনকারী মাদক পাচারকারীদের নিরলসভাবে খুঁজে বার করছে এবং কঠোর পদক্ষেপের মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে এক নতুন মাইলফলক স্থাপন করে, এনসিবি পলাতক মাদক সম্রাট বীরেন্দ্র সিং বাসোয়াকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরিয়ে এনেছে। অপরাধীকে খুঁজে বার করতে সামগ্রিক ও পুঙ্খানুপুঙ্খ কৌশল অবলম্বন করে আমাদের সংস্থাগুলি আবারও প্রমাণ করেছে যে, মাদক পাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তারা ভারতীয় আইনের দীর্ঘ হাতের নাগাল থেকে রেহাই পাবে না।"
https://x.com/AmitShah/status/2088112154759348705?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2088112154759348705%7Ctwgr%5E61a3b14eb8cf46a0de9050dcc0eae81a8080595c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2299320reg%3D48lang%3D2
SC/MP/NS
(रिलीज़ आईडी: 2299390)
आगंतुक पटल : 4