কৃষিমন্ত্রক
কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জাতীয় বৃত্তি পোর্টালের সূচনা করেছেন
প্রকাশিত:
10 AUG 2026 8:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান আজ দেশজুড়ে কৃষিবিদ্যা নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি চালু করেছেন। পুসার আইসিএআর-আইএআরআই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল মারফৎ এই বৃত্তির সূচনা করা হয়। এই উদ্যোগের ফলে ৬ হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে মোট ২১ কোটি ৩৫ লক্ষ টাকা পেয়েছে।
নতুন এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা প্রতি মাসে সরাসরি বৃত্তি পাবেন। ফলে, সময়মতো নির্বিঘ্নে আর্থিক সহায়তা পাওয়ার পথে আর কোনো বাধা থাকল না।
সমাবেশে শ্রী চৌহান বলেন, এই ছাত্র বৃত্তি কেবলমাত্র আর্থিক সহায়তাই নয়, কৃষিবিদ্যা শিক্ষাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে ব্যবহারিক শিক্ষা এবং আরও বৃহত্তর সুযোগের সঙ্গে সম্পর্কিত হওয়া যাবে।
প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর ব্যবস্থায় ছাত্রছাত্রীরা সময়মতো আর্থিক সহায়তা পাবে। শ্রী চৌহান কৃষিবিদ্যার ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রেণীকক্ষে শিক্ষালাভ কেবলমাত্র ভালো কৃষক, বিজ্ঞানী অথবা কৃষি উদ্যোগী তৈরি করতে পারে না। কৃষিক্ষেত্রে প্রকৃত দক্ষতা গড়ে তুলতে হাতে-কলমে প্রশিক্ষণ দরকার। এই ব্যবস্থার আরও উন্নতিকল্পে ছাত্রছাত্রীদের নিজস্ব মতামত ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেন যে কৃষিবিদ্যা নিয়ে পাঠরত ছাত্রছাত্রীরা নিজেদেরকে কেবলমাত্র কর্মসংস্থানের ক্ষেত্রে আটকে না রেখে উদ্ভাবনী বা স্টার্ট-আপ-ভিত্তিক পথ গড়ে তুলতে অনন্য ভূমিকা নিক। কৃষিক্ষেত্রে গবেষণাতেও তাঁরা জোর দিক। হরিয়ালি অমাবস্যা উপলক্ষে শ্রী চৌহান দেশজুড়ে আইসিএআর প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বনসৃজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরি, আইসিএআর-এর মহানির্দেশক ডঃ এম এল জাট, আইসিএআর-এর সচিব শ্রী জ্ঞানেন্দ্র ত্রিপাঠি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বহু ছাত্রছাত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন।
SC/AB/DM..
(রিলিজ আইডি: 2297540)
ভিজিটরের কাউন্টার : 31