রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ উজবেকিস্তানের বিদেশ মন্ত্রীর
प्रविष्टि तिथि:
03 AUG 2026 3:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৬
উজবেকিস্তানের বিদেশ মন্ত্রী সাইদভ বখতিয়ার অদিলোভিচ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি ভবনে মিঃ অদিলোভিচ ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে এক গভীর অনন্য ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। প্রাচীন বাণিজ্য পথ ধরে দুই সম্পর্কের গোড়াপত্তন। তিনি বলেন, স্থাপত্য, ভাষা, রন্ধন শিল্প, সঙ্গীত, ধর্মীয় প্রথা দু’দেশের অভিন্ন ঐতিহ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তি যুগিয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, উচ্চ পর্যায়ের এই উজবেক প্রতিনিধিদলের এই সফরের মধ্য দিয়ে দু’দেশের বাণিজ্য ও বিপণন বাজারে বর্ধিত আস্থার লক্ষণ প্রতিফলিত হয়। ভারত ও উজবেকিস্তানের মধ্যে খনি ক্ষেত্র সহ বিরল খনিজ, কৃষি, ওষুধ ক্ষেত্র এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রভূত সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন যে, ৩ হাজারেরও বেশি আধিকারিক, পেশাদার ও উজবেকিস্তানের ছাত্র সম্প্রদায় আমাদের আইটিইসি প্রশিক্ষণ কর্মসূচি এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপকৃত হয়েছেন। ১৬ হাজারেরও বেশি ভারতীয় ছাত্র উজবেকিস্তানে উচ্চ শিক্ষায় পাঠরত। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তথা জনসম্পর্ককে শক্তিশালী করতে তাঁরা এক সেতুবন্ধের কাজ করছেন। উভয় নেতা সহমত প্রকাশ করেন, তাঁদের মধ্যে এই আলোচনা দু’দেশের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2293920)
आगंतुक पटल : 9