বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও উজবেকিস্তানের বাণিজ্য মহলকে যৌথ বিনিয়োগ ও যৌথভাবে উৎপাদন করে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন শ্রী পীযূষ গোয়েল

प्रविष्टि तिथि: 03 AUG 2026 2:11PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ৩ অগাস্ট ২০২৬

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারত ও উজবেকিস্তানের বাণিজ্য মহলকে যৌথ বিনিয়োগ ও যৌথভাবে উৎপাদন করে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী ৩ বছরে দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। শ্রী গোয়েল নতুন দিল্লিতে ভারত-উজবেকিস্তান বিজনেস ফোরামে ভাষণ দিচ্ছিলেন।

ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত-উজবেকিস্তান অভিন্ন এক সমৃদ্ধ ইতিহাস ও নিবিড় সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। কিন্তু উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বহু দিক এখনও অধরা থেকে গেছে। এই বাণিজ্যের আর্থিক পরিমাণ ১৫০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেলে দুটি দেশের আগামীদিনে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটানো যথেষ্ঠ সুযোগ রয়েছে। উজবেকিস্তান যেমন ভারতের বৃহৎ বাজারের সুযোগ পাচ্ছে পাশাপাশি তারা এক আস্থাভাজন অংশীদার এবং দক্ষ ও যুব জনসম্পদকেও কাজে লাগাতে পারে। উভয় দেশের বাণিজ্য মহলকে অন্য দেশে বিনিয়োগে উৎসাহিত করা ছাড়াও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শ্রী গোয়েল বেশ কয়েকটি ক্ষেত্রকে সম্ভাবনাময় বলে চিহ্নিত করেছেন। উজবেকিস্তানে খনিজ শিল্পে ভারতের বিনিয়োগের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বস্ত্রশিল্পে ভারতের নেতৃত্ব প্রদানের ক্ষমতা আছে। পাশাপাশি উজবেকিস্তান প্রচুর পরিমাণে তুলো উৎপাদন করে। ওষুধশিল্প ও স্বাস্থ্য পরিষেবায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সুযোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতকে বর্তমানে বিশ্বের ওষুধের ভাণ্ডার বলে বিবেচনা করা হয়। ভারত উজবেকিস্তানকে ব্যয়সাশ্রয়ী মূল্যে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, টেলি-মেডিসিন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে সেদেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন ঘটাতে সহায়তা করতে পারে।

খাদ্য প্রক্রিয়াকরণ, খাবার প্যাকেটজাত করা, হিমঘর এবং কৃষি ভিত্তিক প্রযুক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে দু-দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উজবেকিস্তানে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহায়তা করতে ভারত প্রস্তুত। সেদেশে সরকারি আর্থিক পরিকাঠামোকে ডিজিটাল করে তোলার কাজে ভারত সহায়তা করতে পারে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শ্রী শাওকত মির্জিইয়োয়েভ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় উন্নীত করেছেন। দুই দেশের সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফলাফল অর্জনের লক্ষ্যে আর্থিক অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করছে। মন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভারত-উজবেকিস্তান অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের অর্থনীতির উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2293906) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Malayalam