অর্থমন্ত্রক
মালদ্বীপ ও ভারতের মধ্যে ফাভারা-ইউপিআই সমঝোতার ফলে দু দেশের মধ্যে আর্থিক লেনদেন সহজ হল
प्रविष्टि तिथि:
31 JUL 2026 1:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৬
মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ)জানিয়েছে ৩০ জুলাই থেকে মালদ্বীপের তাৎক্ষণিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘ফাভারা’ এবং ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন হয়েছে।
মালদ্বীপ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল আর্থিক সংযোগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর ফলে:
১. তাৎক্ষণিক আর্থিক লেনদেন: নতুন পরিষেবার মাধ্যমে মালদ্বীপে 'ফাভারা' ব্যবহার করে ভারতে যে কোন ব্যক্তি বা সংস্থার কাছে তাৎক্ষণিকভাবে অর্থ পাঠানো যাবে। এই আর্থিক লেনদেন মালদ্বীপের মুদ্রা রুফিয়াতে শুরু করা হয় এবং ইউপিআই-এর মাধ্যমে সেটি ভারতের প্রাপকের অ্যাকাউন্টে ভারতীয় মুদ্রায় জমা হয়।
২. প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ: দুটি স্থানীয় ব্যাংক—'ব্যাংক অফ মালদ্বীপ পিএলসি' এবং 'মালদ্বীপ ইসলামিক ব্যাংক পিএলসি' -এর অংশগ্রহণের মধ্য দিয়ে এই পরিষেবার সূচনা হয়েছে। এই ব্যাংকগুলির গ্রাহকরা তাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন এবং 'ফাভারা' পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে সরাসরি ভারতে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারে, এ ধরণের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে দুজনের আর্থিক লেনদেন করতে পারবেন।
৩. যে সব ক্ষেত্রে এই লেনদেনের অনুমোদন রয়েছে: অনুমোদিত রেমিট্যান্স বা টাকা পাঠানোর যে ক্ষেত্রগুলি রয়েছে, তার মধ্যে আছে পরিবারের সদস্যদের ভরণপোষণ বাবদ টাকা পাঠানো এবং উপহার বা অনুদান হিসেবে অর্থ পাঠানো।
৪. যৌথ উদ্যোগের সাফল্য: মালদ্বীপ মনিটারি অথরিটি , রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া , এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড-এর মধ্যে নিবিড় সহযোগিতার প্রতিফলন এই পরিষেবা।
SC/CB/NS….
(रिलीज़ आईडी: 2292452)
आगंतुक पटल : 7