নারীওশিশুবিকাশমন্ত্রক
মহিলা এবং শিশুদের গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলি পাওয়ার জন্য মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী
प्रविष्टि तिथि:
31 JUL 2026 11:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৬
কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার আহ্বান জানিয়েছেন। এই অ্যাপের সাহায্যে মাত্র একটি ক্লিকেই মহিলা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত হয় ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় মন্ত্রী বলেছেন মহিলা এবং শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত কার্যকর করতে মিশন শক্তি অ্যাপ যথাযথ ভূমিকা পালন করে। এই অ্যাপটির সাহায্যে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলি সহজেই পাওয়া যায়। এর মধ্যে রয়েছে মহিলাদের জন্য হেল্পলাইন ১৮১, জরুরি পরিষেবা ১১২, পুষ্টি ও পিএমএমভিওয়াই হেল্পলাইন ১৫১৫, জাতীয় সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত হেল্পলাইন ১৯৩০, লিগ্যাল এইড (নালসা) ১৫১০০, টেলি মানস ১৪৪১৬ এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর ১০৯৮। সকলকে তিনি অনুরোধ করেছেন মিশন শক্তি অ্যাপ ডাউনলোড করতে এবং এই অ্যাপে যে পরিষেবাগুলি পাওয়া যায় পরিবারের সদস্য এবং পরিচিতদের মধ্যে সেগুলির বিষয়ে প্রচার করতে।
https://x.com/Annapurna4BJP/status/2082823872769146902?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2082823872769146902%7Ctwgr%5Ee7107102ccd26280f6b30107c25e1670b3036e9c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292205reg%3D3lang%3D1
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2292312)
आगंतुक पटल : 11