নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী নারী ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত অ্যাক্সেস পেতে নাগরিকদের মিশন শক্তি অ্যাপ ডাউনলোড করার জন্য অনুরোধ করেছেন
মিশন শক্তি অ্যাপ - নারী ও শিশুদের সুরক্ষা কবচ
प्रविष्टि तिथि:
31 JUL 2026 11:20AM by PIB Agartala
নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী নাগরিকদের মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ করেছেন, যা মাত্র এক ক্লিকেই নারী ও শিশুদের সুরক্ষা এবং সহায়তা এনে দেয়।
'এক্স'-এ দেওয়া একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, মিশন শক্তি অ্যাপটি নারী ও শিশুদের সুরক্ষা, সহায়তা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। তিনি জানান যে, এই অ্যাপটি একটি একক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ হেল্পলাইন পরিষেবাগুলিতে দ্রুত এবং সহজ অ্যাক্সেস নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মহিলা হেল্পলাইন ১৮১, জরুরি পরিষেবা ১১২, পোষণ এবং পি.এম.এম.ভি.ওয়াই হেল্পলাইন ১৫১৫, জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০, আইনি সহায়তা (নালসা) ১৫১০০, টেলি-মানস ১৪৪১৬ এবং শিশু হেল্পলাইন ১০৯৮।
তিনি সকলকে মিশন শক্তি অ্যাপটি ডাউনলোড করতে এবং এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো সম্পর্কে তথ্য নিজেদের পরিবার ও পরিচিতদের সঙ্গে ভাগ করে নিতে আহ্বান জানিয়েছেন।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2292223)
आगंतुक पटल : 7