প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রী তিন বাহিনীর প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত বিশ্ব ভ্রমণকারী আইএএসভি ত্রিবেণীর নাবিকদের সংবর্ধনা দিলেন

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬

 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ৩০ জুলাই ২০২৬-এ তিন বাহিনীর ৯ মহিলা আধিকারিককে সংবর্ধনা দিলেন। তারা ভারতীয় সেনার ইন্ডিয়ান আর্মি সেলিং ভেসেল (আইএএসভি) ত্রিবেণীতে চড়ে সফল বিশ্ব পরিক্রমা সেরে দেশে ফিরেছেন। এটাই প্রথম তিন বাহিনীর সম্পূর্ণ মহিলা পরিচালিত “সমুদ্র প্রদক্ষিণ” নামে বিশ্ব পরিক্রমা। নতুন দিল্লিতে আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষা মন্ত্রী এই দলের সাহস এবং নিষ্ঠার প্রশংসা করেন। তাঁরা ৩১৪ দিনের সমুদ্র যাত্রায় চারটি সাগরে প্রায় ২৫,৫০০ নটিক্যাল মাইল সফলভাবে পরিক্রমা করেছেন। তিনি এই অভিযানকে নারী শক্তির প্রমাণ এবং তিন বাহিনীর একাত্মতার অভূতপূর্ব উদাহরণ হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করবে। 

 

 

মহিলা আধিকারিকরা তাঁদের অভিজ্ঞতার কথা বলেন শ্রী রাজনাথ সিংকে। তাঁরা জানান, এই অভিযানে প্রকৃতির নানা রূপ তাদের কাছে স্মরণীয় এবং পুরস্কার স্বরূপ। তাঁরা বলেন, দেশকে গর্বিত করার লক্ষ্যে তাঁদের অদম্য নিষ্ঠা সবসময় অণুপ্রাণিত করেছে সবরকম শারীরিক, মানসিক সমস্যা উতরোতে সাহায্য করেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাঁদের এই নিষ্ঠা তাঁকেও অণুপ্রাণিত করেছে এবং তাঁর নিজস্ব সংকল্পকে পুনঃশক্তিশালী করেছে। তিনি আরও বলেন, তাঁদের সাফল্য প্রমাণ করছে দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাহায্যে কীভাবে একজন জীবনে যেকোনও লক্ষ্য পূরণ করতে পারে। 

 

 

আধিকারিকদের সক্ষমতা এবং আত্মবিশ্বাসকে অভূতপূর্ব বলে বর্ণনা করে শ্রী রাজনাথ সিং জানান, সফল “সমুদ্র প্রদক্ষিণ” যে চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছে তা হল, মহিলারা কঠিন সামরিক অভিযান সম্পূর্ণ করতে পারেন না। তিনি আধিকারিকদের বলেন, “আপনারা প্রমাণ করেছেন যে শারীরিক সক্ষমতা, মানসিক কঠোরতা এবং নেতৃত্ব দেওয়ার গুণ পুরুষ নারী সকলের সমান। ভারতের প্রতিটি কন্যা আপনাদের দেখে বিশ্বাস করবে যে সেও সমুদ্র পেরোতে পারে এবং বিশ্বজয় করতে পারে।”

 

 

প্রতিরক্ষা মন্ত্রী এই অভিযানকে তিন বাহিনীর ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ভারতীয় সেনা বাহিনী, ভারতীয় নৌ বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর এই আধিকারিকরা একই জাহাজে সমুদ্র যাত্রা করেছে একই পতাকা নিয়ে অভিন্ন লক্ষ্য পূরণে। তিনি আরও বলেন, “এই অভিযান এই ধারণার প্রমাণ যে কোনও দিগন্তই অজেয় নয় যদি আমরা একসঙ্গে চলতে পারি।”

 

 

শ্রী রাজনাথ সিং দলটির প্রশংসা করেন তাঁরা যেসব দেশে গেছেন তাদের কাছে ভারতের কারিগরী ঔৎকর্ষ, দেশজ প্রযুক্তির সক্ষমতা এবং প্রযুক্তির অগ্রগতি তুলে ধরার জন্য। তিনি বলেন, “আপনারা বিশ্বের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন যে ভারত কোনও ক্ষেত্রেই কারো চেয়ে কম নয়।”

 

 

সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ, প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং বিমান বাহিনীর উপ প্রধান এয়ারমার্শাল আশুতোষ দীক্ষিত, নৌ বাহিনীর উপাধ্যক্ষ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার এবং তিন বাহিনীর অন্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা এই আলাপচারিতার সময় উপস্থিত ছিলেন। 

 

 

গত ২২ জুলাই ২০২৬-এ ভার্চুয়াল মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী দেশে প্রত্যাবর্তন করা আইএএসভি ত্রিবেণীর দলটিকে স্বাগত জানান। ২০২৫-এর ১১ সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যাত্রার সূচনা করেছিলেন। 

 

 

এই অভিযানের সাফল্য সম্ভব হয়েছে নিখুঁত পরিকল্পনা, প্রায় ২ বছরের নিবিড় প্রশিক্ষণ, ২৪ ঘন্টা কার্যক্ষম উপকূলস্থ সহায়ক নেটওয়ার্ক এবং বিভিন্ন সংস্থার অদম্য দায়বদ্ধতার জন্য। 

 

 

ভীষণ ড্রেক প্যাসেজ দিয়ে অভিযান এবং কেপ হর্ন পরিক্রমা তাদের সম্মানজনক কেপ হর্নার সদস্য তালিকাভুক্ত করেছে। “সমুদ্র প্রদক্ষিণ” শুধুমাত্র একটি সামুদ্রিক সাফল্যই নয় এটা সামরিক কূটনীতিরও একটি শক্তিশালী উপকরণ। সারা বিশ্বের বিভিন্ন বন্দরে আইএএসভি ত্রিবেণী দেখিয়েছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সমুদ্রযাত্রার ঐতিহ্য, সামরিক পেশাদারিত্ব এবং দীর্ঘদিনের মূল্যবোধকে। পাশাপাশি বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।  

 

SC /AP /AG


(रिलीज़ आईडी: 2292000) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu