পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইথানল মিশ্রিত পেট্রোলের নিরাপত্তা, কার্যকারিতা এবং দেশের স্বার্থের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাখ্যা করল সরকার

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৩ জুলাই  ২০২৬

 

পেট্রোলে ইথানল মিশ্রনের মাত্রা ২০ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি এবং এক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমীক্ষা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। তবে ই৮৫ জ্বালানি (৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোল) শুধুমাত্র এই জ্বালানির পক্ষে উপযোগী ফ্লেক্সি ফুয়েল ভেহিকলস (এফএফভি)-তে ব্যবহার করা হচ্ছে। 

জানানো হয়েছে যে ২০২২-২৩-এ পেট্রোলে গড়ে ১২ শতাংশ, ২০২৩-২৪-এ ১৪.৬ শতাংশ এবং ২০২৪-২৫-এ ১৯.২ শতাংশ ইথানল মেশানো হচ্ছিল। 

ইথানল নতুন কোনও জ্বালানি নয়। সারা বিশ্বেই দীর্ঘদিন এর ব্যবহার হচ্ছে। ব্রাজিলে বেশ কয়েক দশক ধরে জ্বালানিতে আরও বেশি মাত্রায় ইথানল মেশানো হচ্ছে। ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি পরিচালিত হচ্ছে নীতি আয়োগ, গাড়ি নির্মানকারী সংস্থা, তেল বিপণন সংস্থা, অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সোসাইটি অফ ইন্ডিয়ান মোবাইল ম্যানুফ্যাকচারার্স, ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ পেট্রোলিয়াম এবং অন্য নানা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ভিত্তিতে। 

সমীক্ষায় দেখা গেছে উপযুক্ত প্রক্রিয়াগত বিধির সঙ্গে প্রয়োগ করা হলে ই২০ নিরাপদ ও উন্নত এক ধরনের জ্বালানি। এর ব্যবহারের ফলে যানবাহনে কোনও সমস্যা হচ্ছে এমন কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। এই জ্বালানি ব্যবহার করলে গাড়ি নির্মাতা সংস্থাগুলি ওয়ার‍্যান্টি সংক্রান্ত বাধ্যবাধকতা এড়িয়ে যায় না। গাড়ি নির্মাতা সংস্থাগুলির সার্ভিসিং সেন্টার থেকে পাওয়া তথ্যে তার প্রমাণ মিলেছে। 

সরকার আরও বলেছে লিটার প্রতি জ্বালানিতে গাড়ি কতটা যাবে, তা নির্ভর করে গাড়ি চালনার দক্ষতা এবং গাড়ি রক্ষণাবেক্ষণের ওপরেও। 

ই২০ ব্যবহারে ১.৯৭ লক্ষ কোটি টাকা বিদেশী মুদ্রার সাশ্রয় হয়েছে বলে সরকার জানিয়েছে। কার্বন নিঃসরণও ৯৫২ লক্ষ মেট্রিক টন কমেছে। কৃষকদের হাতে গেছে ১.৬৬ লক্ষ কোটি টাকা। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও ই২০ কর্মসূচির বিশেষ ভূমিকা রয়েছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী।

 


SC/AC/NS….


(रिलीज़ आईडी: 2288346) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Kannada , Malayalam