তথ্যওসম্প্রচারমন্ত্রক
আর্থিক সহায়তা, আন্তর্জাতিক স্তরে অংশীদারিত্ব এবং বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সরকার সহায়তা প্রদান করছে
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই ২০২৬
'চলচ্চিত্রের বিষয়বস্তুর উন্নয়ন, যোগাযোগ ও প্রচার' প্রকল্পের আওতায় সরকার আঞ্চলিকস্তরে চলচ্চিত্র নির্মাণের জন্য আর্থিক সহায়তা করে থাকে। এই উদ্যোগগুলির ফলে মহারাষ্ট্রসহ সারা দেশের চলচ্চিত্র নির্মাতারা উপকৃত হবেন। দেশের চলচ্চিত্র সংক্রান্ত পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতায় শামিল হবার ক্ষেত্রে সুবিধা হবে।
দেশের চলচ্চিত্র সংক্রান্ত পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে ভারতীয় চলচ্চিত্রের প্রসার ঘটাতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। 'ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন' (এনএফডিসি)-এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতাদের এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
আন্তর্জাতিকস্তরে প্রচার ও নানা ধরণের সুযোগ সৃষ্টির জন্য, সরকার প্রধান প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্র বাজারে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহায়তা করে থাকে। এছাড়া, ভারতীয় চলচ্চিত্রের প্রচার এবং আন্তর্জাতিকস্তরে অংশীদারিত্বের সুযোগ তৈরি করার জন্য মন্ত্রক 'ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' (ফিকি) এবং 'ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স' (আইসিসি)-এর মতো বণিক সংস্থাগুলি সঙ্গে যৌথভাবে কাজ করে।
পাশাপাশি, বিদেশে ভারতীয় মিশনগুলিকে দেশের চলচ্চিত্রের প্রচার এবং ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য আর্থিক সহায়তা করা হয়। এই ধরনের উদ্যোগের মধ্যে রয়েছে 'ওয়েভস বাজার', 'ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবস', 'ভিউয়িং রুম', চলচ্চিত্র বাজার এবং আন্তর্জাতিক যৌথ-প্রযোজনার মত কর্মসূচি। এই প্ল্যাটফর্মগুলো ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের নানা ধরণের সহায়তা, নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুবিধা করে থাকে।
আন্তর্জাতিকমানের পরিকাঠামো ও সুযোগ-সুবিধা থাকায় মহারাষ্ট্র দেশের অন্যতম প্রধান চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে দাদাসাহেব ফালকে ফিল্ম সিটি গড়ে তোলা হয়েছে। পুনের 'ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া' এবং মুম্বাইয়ের 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস'-এর মতো প্রতিষ্ঠানগুলো এই চলচ্চিত্র নির্মাণে সহায়তা করে। এ ছাড়াও, মুম্বাই, পুনে ও নাসিক জুড়ে বেসরকারি ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণ ও সিনেমা তৈরির পর নানা ধরণের কাজের সুবিধা করে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
চলচ্চিত্র ক্ষেত্রের বিষয়গুলি আরও বিশদভাবে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রতি একটি উচ্চ-পর্যায়ের সমীক্ষা কমিটি গঠন করেছে। এই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
লোকসভায় ড. অমোল রামসিং কোলের উত্থাপিত একটি 'আনস্টারড' প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান এই তথ্য জানিয়েছেন।
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2287872)
आगंतुक पटल : 9