তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ওয়েভস ফিল্ম বাজার স্ক্রিনরাইটার্স ল্যাব, ২০২৫-এর প্রকল্প ‘যাযাবর – দ্য মাইগ্রেটিং বার্ড’ ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:05PM by PIB Kolkata

মুম্বাই, ২২ জুলাই  ২০২৬  

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) ওয়েভস ফিল্ম বাজারের আয়োজন করেছে। আন্তর্জাতিকস্তরে সহযোগিতার উদ্দেশ্যে ওয়েভস ফিল্ম বাজার স্ক্রিনরাইটার্স ল্যাব ২০২৫-এর জন্য নির্বাচিত প্রকল্প “যাযাবর – দ্য মাইগ্রেটিং বার্ড” - এর জন্য ইচ্ছাপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে।  
 
এই প্রকল্পটি ভারতের আইরোলার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং ফিনল্যান্ডের নর্স কী প্রোডাকশনস-এর সঙ্গে যৌথভাবে সিনেমার  অর্থায়ন, প্রযোজনা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দর্শকদের কাছে পৌছে দেবার জন্য একটি অংশীদারিত্বে পৌছেছে। লেটার অফ ইন্টেন্ট অনুযায়ী, আইরোলার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রধান প্রযোজক হিসেবে অর্থায়ন, প্রযোজনা,পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে, অন্যদিকে ফিনল্যান্ডের নর্স কী প্রোডাকশনস চলচ্চিত্র নির্মাণের পর পরবর্তী পর্যায়ের দায়িত্ব পালন করবে। সমগ্র প্রকল্পটি চলচ্চিত্রের আন্তর্জাতিকস্তরে প্রচার ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনে সহায়তা করবে। 

এই সহযোগিতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে সম্ভাবনাময় চিত্রনাট্যকারদের প্রতিভার বিকাশ ঘটাতে সহায়তা করবে। পাশাপাশি ওয়েভস ফিল্ম বাজার স্ক্রিনরাইটার্স ল্যাবের ক্রমবর্ধমান প্রভাবও এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এই পরীক্ষাগার আন্তর্জাতিক অংশীদারিত্বে চলা প্রকল্পর অগ্রগতি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি লেখকদের নানাভাবে সহায়তা করা, চলচ্চিত্রের প্রযোজনা ও বিভিন্ন দেশে সেই সিনেমা প্রদর্শনের পথ সুগম করবে।  

এনএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক শ্রী প্রকাশ মাগদুম বলেছেন, দেশের মৌলিক লেখকদের নানা সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই পরীক্ষাগারটি তৈরি করা হয়েছে। ল্যাবের রাইটিং রুম থেকে একটি প্রকল্প এইভাবে আন্তর্জাতিক অংশীদারিত্বে উন্নীত হয়েছে। 
 
লেখক, পরিচালক ও প্রযোজক ডঃ দর্শন অশ্বিন ত্রিবেদী ভারতের আইরোলার এবং ফিনল্যান্ডের নর্স কী-এর মধ্যে সহযোগিতার বিষয়ে আশাবাদী।   

ওয়েভস ফিল্ম বাজার ডঃ দর্শন অশ্বিন ত্রিবেদী সহ সহযোগী প্রযোজকদের এই প্রকল্পের সাফল্যে অভিনন্দন জানিয়েছে। “যাযাবর – দ্য মাইগ্রেটিং বার্ড”-প্রকল্পটি আন্তর্জাতিক মঞ্চে সমাদৃত হবে বলে আশা করা হচ্ছে। 

এ বছরের ওয়েভস ফিল্ম বাজার স্ক্রিনরাইটার্স ল্যাবের জন্য আবেদনপত্র চাওয়া শীঘ্রই শুরু হবে।এ বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েভস ফিল্ম বাজার এবং এনএফডিসি প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে।  


 
SC/CB/DM..


(रिलीज़ आईडी: 2287742) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Tamil , Telugu , Kannada , Malayalam