রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি উত্তর ম্যাকাডোনিয়া সফরকালে সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রতিনিধি পর্যায়ের আলোচনায় নেতৃত্ব দিয়েছেন

प्रविष्टि तिथि: 21 JUL 2026 4:32PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২১ জুলাই ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মলডোভা, উত্তর ম্যাকাডোনিয়া ও রোমানিয়া সফর করছেন। সফরের দ্বিতীয় পর্বে তিনি ২০ তারিখ উত্তর ম্যাকাডোনিয়া পৌছান। এর আগে ভারতের কোন রাষ্ট্রপতি এই দেশ সফর করেন নি। 

স্কোপিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে , উত্তর ম্যাকাডোনিয়ার বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী শ্রী টিমচো মুচুনস্কি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

এই রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রীমতী নিমুবেন জয়ন্তিভাই বাম্ভানিয়া এবং সাংসদ ডঃ দীনেশ শর্মা ও শ্রী বিজয় বাঘেল।  

আজ ২১শে জুলাই রাষ্ট্রপতি উত্তর ম্যাকাডোনিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় ভিলা ভোদনো পরিদর্শনের মাধ্যমে তাঁর কর্মসূচি শুরু করেন। উত্তর ম্যাকাডোনিয়ার রাষ্ট্রপতি ড. গোরদানা সিলিয়ানোভস্কা-দাভকোভা তাঁকে স্বাগত জানান। আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গার্ড অফ অনার প্রদান করা হয় তাঁকে। দুই নেতা একান্ত বৈঠক এবং প্রতিনিধিদল পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি স্থান পায়। তাঁরা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তিশালী সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রসারিত করার উপর গুরুত্ব দেন। 

 

রাষ্ট্রপতি বলেন, ভারত- উত্তর ম্যাকাডোনিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো অর্থনৈতিক সহযোগিতা। তিনি তথ্যপ্রযুক্তি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, ঔষধশিল্প, বস্ত্র ও জৈব প্রযুক্তি, পর্যটন, আতিথেয়তা এবং চলচ্চিত্র নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্ব দেন।   

 

রাষ্ট্রপতি বলেন, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সব সময় দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করেছে। সৃজনশীল শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ দিক। 

 ভারত আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ), দুর্যোগ মোকাবিলার জন্য গড়ে তোলা পরিকাঠামো জোট (সিডিআরআই) এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের মতো উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায়। তিনি এই উদ্যোগগুলিতে অংশ গ্রহণের জন্য উত্তর ম্যাকাডোনিয়ার আগ্রহকে স্বাগত জানান। এই আন্তর্জাতিক উদ্যোগগুলিতে অংশগ্রহণের মাধ্যমে উত্তর মেসিডোনিয়া পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং দুর্যোগ মোকাবিলার জন্য বিশ্বব্যাপী ভালো পদ্ধতিগুলি এবং প্রযুক্তিগত দক্ষতাতে কাজে লাগাতে পারবে।    

রাষ্ট্রপতি উত্তর ম্যাকাডোনিয়ার জন্য ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করার বিষয়ে ভারতের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠক্রমও অন্তর্ভুক্ত থাকবে। এই সফর যে ভারত ও উত্তর ম্যাকাডোনিয়ার মধ্যে বহুমুখী অংশীদারিত্বকে আরও সুসংহত করবে এবং আগামী বছরগুলিতে তা এক নতুন উচ্চতায় উন্নীত হবে, সেই বিষয়ে দুই নেতা সহমত পোষণ করেন।  

 

উত্তর ম্যাকাডোনিয়া সফরের বিষয়ে রাষ্ট্রপতির বিবৃতিঃ  

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026721927801.pdf

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2287556) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam