রাষ্ট্রপতিরসচিবালয়
ভারত – মলদোভা বিজনেস ফোরামে ভাষণ দিলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
20 JUL 2026 7:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই ২০২৬
মলদোভা সফররত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে আজ চিসানাউ-তে ভারত – মলদোভা বিজনেস ফোরামে ভাষণ দিলেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৯২-এ কূটনৈতির সম্পর্ক স্থাপনের পর ভারত ও মলদোভা পারস্পরিক আস্থা, শান্তির আদর্শ এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে। বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন পূরণে এই অংশীদারিত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের প্রসার, ডিজিটাল রূপান্তর, উৎপাদনে উৎকর্ষ এবং তরুণ ও দক্ষ কর্মীগোষ্ঠীর কল্যাণে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে। কৌশলগত অবস্থান, প্রতিভাসম্পন্ন মানব সম্পদ এবং ইউরোপের বাজারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে মলদোভা ভারতের বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে চিহ্নত। ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃষি, জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার যথেষ্ট সুযোগ রয়েছে। মলদোভার বাণিজ্যিক সংস্থাগুলির কাছেও বিনিয়োগের ক্ষেত্রে ভারত আকর্ষণীয় এক গন্তব্য।
এই মঞ্চে আলোচনায় যোগ দেন দুদেশের কৃষি, তথ্য প্রযুক্তি, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিরা।
রাষ্ট্রপতি ভাষণটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026720927101.pdf
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2286928)
आगंतुक पटल : 8