রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ আজ রাজ্যসভার নব নির্বাচিত/পুনর্নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন

प्रविष्टि तिथि: 20 JUL 2026 1:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০  জুলাই  ২০২৬

 

রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি.পি. রাধাকৃষ্ণণ আজ রাজ্যসভার চেম্বারে নব নির্বাচিত/পুনর্নির্বাচিত ৯ জন সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন। এঁদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গ থেকে এবং গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মেঘালয়, মিজোরাম ও রাজস্থান থেকে ১ জন নির্বাচিত হয়েছেন। 

যাঁরা শপথবাক্য পাঠ করেছেন, তাঁরা হলেন- ডঃ মুকেশভাই জে রাথওয়া, শ্রী পবন খেরা, শ্রী মহেশ কেওয়াত, শ্রী জেমস প্যাংসাং কংখাল সাংমা, শ্রী খিয়াংতে লালতলুংকিমা, ডঃ সতীশ পুনিয়া, শ্রী প্রকাশ চিক বরাইক, শ্রীমতী সুস্মিতা দেব এবং শ্রী সুখেন্দু শেখর রায়। এই ৯ জনের মধ্যে ৫ জন হিন্দিতে, ২ জন বাংলায় এবং ২ জন ইংরেজিতে শপথবাক্য পাঠ করেছেন।  

 


SC/CB/NS…


(रिलीज़ आईडी: 2286544) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam