বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
আধার অ্যাপের ডাউনলোড সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে, এটি সুবিধাজনক ডিজিটাল পরিচয় পরিষেবা নিশ্চিত করছে
प्रविष्टि तिथि:
18 JUL 2026 3:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই ২০২৬
আধার অ্যাপটি ৪ কোটি (৪০ মিলিয়ন) ডাউনলোডের একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। এটি সুবিধাজনক ও ডিজিটাল-কেন্দ্রিক পরিচয় পরিষেবার প্রতি নাগরিকদের ক্রমবর্ধমান আস্থাকে তুলে ধরে।
আধার অ্যাপের ক্রমবর্ধমান ব্যবহার প্রমাণ করে যে এটি আধার-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাওয়ার একটি 'ওয়ান-স্টপ' ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে। এর মাধ্যমে ঘরে বসেই ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর ও ইমেল আপডেট, বায়োমেট্রিক লক/আনলক এবং ই-আধার ডাউনলোড করার মতো সুবিধা পাওয়া যায়।
এটি চালু হওয়ার পর থেকে আধার অ্যাপের মাধ্যমে ১১.৬৫ লক্ষ ঠিকানা পরিবর্তনের কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে জনগন আধার কেন্দ্রে না গিয়েই সুবিধাজনকভাবে তাদের আধারের তথ্য আপডেট করার পেয়েছেন।
এছাড়াও, এই অ্যাপের মাধ্যমে প্রায় ৪৯ লক্ষ মোবাইল নম্বর আপডেট করা সম্ভব হয়েছে।
গত ১ জুলাই ইমেল আপডেট সুবিধা চালু হওয়ার পর থেকে আধার অ্যাপের মাধ্যমে প্রায় ১২.৫ লক্ষ ইমেল ঠিকানা যুক্ত বা আপডেট করা হয়েছে। এটি প্রয়োজনে জনগন ও ইউআইডিএআই -এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। আগে এই পরিষেবার জন্য ৭৫ টাকা ফি ধার্য ছিল। বর্তমানে আধার অ্যাপে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
অ্যাপটির গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জনগন ১ কোটি ৯১ লক্ষ বারেরও বেশি সময় ধরে 'বায়োমেট্রিক লক/আনলক' সুবিধাটি ব্যবহার করেছেন। এই বৈশিষ্ট্যটি আধার নম্বরধারীদের তাদের ব্যক্তিগত তথ্যের ওপর অধিক নিয়ন্ত্রণ প্রদান করে। এর মাধ্যমে তারা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তাদের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারেন এবং মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমেই সুরক্ষার একটি অতিরিক্ত স্তর নিশ্চিত করতে পারেন।
আধার অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আধার নম্বরধারীরা সুবিধাজনক ও গোপনীয়তা-বজায় থাকে এমন উপায়ে তাদের পরিচয় প্রদর্শন, শেয়ার এবং যাচাই করতে পারেন। 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে 'ডিজিটাল ইন্ডিয়া মিশন'-এর সঙ্গে সামঞ্জস্য রেখে জনগনের জীবনযাত্রার মান সহজতর করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SC/PM/NS
(रिलीज़ आईडी: 2286103)
आगंतुक पटल : 10