প্রধানমন্ত্রীরদপ্তর
বিক্রম-১-এর সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের বিজ্ঞানীদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
18 JUL 2026 1:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'স্কাইরুট অ্যারোস্পেস'-এর বিজ্ঞানীদলের সঙ্গে কথা বলেছেন এবং আজ 'বিক্রম-১'-এর সফল উৎক্ষেপণের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেন যে, এটি ভারতের মহাকাশ যাত্রায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনের গতি ত্বরান্বিত করছে।
শ্রী মোদী বলেন, "এই সাফল্য অসংখ্য তরুণ-তরুণীকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবনী কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।"
শ্রী মোদী এক্স-এ পোস্ট করেছেন :
'স্কাইরুট অ্যারোস্পেস'-এর দলের সঙ্গে কথা বললাম এবং 'বিক্রম-১'-এর সফল উৎক্ষেপণের জন্য তাঁদের অভিনন্দন জানালাম।
এটি ভারতের মহাকাশ যাত্রায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনের গতি ত্বরান্বিত করছে।
এই সাফল্য অসংখ্য তরুণ-তরুণীকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবনী কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
@SkyrootA
https://x.com/narendramodi/status/2078385300787884453?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078385300787884453%7Ctwgr%5E9ad9ab1407c54936345b9ee1605c2a013b1cc9b3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2286039reg%3D48lang%3D1
SC/SB/DM
(रिलीज़ आईडी: 2286079)
आगंतुक पटल : 4