যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডোপিং বিরোধী কাঠামোকে শক্তিশালী করেছে সরকার

प्रविष्टि तिथि: 17 JUL 2026 12:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুলাই ২০২৬

 

ভারত সরকার 'ন্যাশনাল অ্যান্টি-ডোপিং অ্যাক্ট, ২০২২' এবং 'ন্যাশনাল অ্যান্টি-ডোপিং (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫' কার্যকর করার কথা ঘোষণা করেছে। এটি স্বচ্ছ ও সুষ্ঠু ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভারতের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আইনগুলি খেলাধুলায় ডোপিং প্রতিরোধ, ক্রীড়াবিদদের অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোপিং-বিরোধী মানদণ্ড অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এগুলি পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করবে।

এই আইনগুলি ভারতের ডোপিং-বিরোধী ব্যবস্থাকে 'ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং কোড'-এর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে এবং 'ইউনেস্কো ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট ডোপিং ইন স্পোর্ট'-এর আওতায় ভারতের দায়বদ্ধতা পূরণ করবে। এই আইন প্রণয়নের ফলে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও পদ্ধতিগত সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়েছে, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সুবিন্যস্ত হয়েছে এবং ভারতের অ্যান্টি-ডোপিং কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে।


 এই আইনগুলি ক্রীড়াবিদদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অধিকতর স্বচ্ছতা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার চর্চাকে উৎসাহিত করে।

'ন্যাশনাল অ্যান্টি-ডোপিং (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫' প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন জোরদার করার মাধ্যমে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিয়ত পরিবর্তনশীল সর্বোত্তম অনুশীলনের সঙ্গে ভারতের অ্যান্টি-ডোপিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ করার মাধ্যমে এর পরিচালন কাঠামোকে আরও উন্নত করবে। দেশের অ্যান্টি-ডোপিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কার্যকারিতা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করাই এই সংশোধনীগুলির মূল লক্ষ্য।

এই আইনগুলির কার্যকর হওয়া একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং ক্রীড়াবিদ-কেন্দ্রিক ডোপিং বিরোধী পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের অবিচল প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করছে। 

 


SC/MP/AS


(रिलीज़ आईडी: 2285714) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Kannada