শিল্পওবাণিজ্যমন্ত্রক
ব্রাসেলস-এ ইউরোপের শিল্প জগতের কুশীলবদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল
प्रविष्टि तिथि:
15 JUL 2026 8:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬
ব্রাসেলস-এ ১৪-১৫ জুলাই ভারত ই-ইউ বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ (ইন্ডিয়া-ই-ইউ ট্রেড অ্যাণ্ড টেকনোলজি কাউন্সিল - টিটিসি)-এর বৈঠকের ফাঁকে ইউরোপের শিল্প জগতের কুশীলবদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
১৪ জুলাই শ্রী গোয়েল থ্যালস বেলজিয়াম-এর সিইও অ্যালেন কুয়েভেরিন-এর সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করেন। বাণিজ্য শিল্প সহযোগিতা নিয়ে তাঁর বৈঠক হয় সিলক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাঁ ক্রিস্টোফ বোগার্ট-এর সঙ্গে।
১৫ জুলাই তিনি বিদেশমন্ত্রী এবং তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে ফেডারেশন অফ এন্টারপ্রাইজেস-এর আয়োজনে গোল টেবিল বৈঠকে যোগ দেন। ওইদিনই ফিকি-র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন।
SC /AC /AG
(रिलीज़ आईडी: 2285286)
आगंतुक पटल : 4