রাষ্ট্রপতির সচিবালয়
নতুন দিল্লিতে ‘সৌশ্রুতম ২০২৬’ আলোচনা সমারোহের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
15 JUL 2026 2:25PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬
সুশ্রুত জয়ন্তী উপলক্ষ্যে নতুন দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদে তিনদিনের আন্তর্জাতিক স্তরের আলোচনা সমারোহের আজ সূচনা করলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তিনি ঐ প্রতিষ্ঠানে আজ এমআরআই বিভাগেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বেশ কয়েকশো বছর আগে আচার্য সুশ্রুত শল্য বিদ্যা প্রয়োগ করেছিলেন, যা সেই সময়ে ছিল এক বিপ্লব। তাঁর লেখা সুশ্রুত সংহিতা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে শুধু ভারতীয় উপ-মহাদেশ নয়, সারা বিশ্বকেই পথ দেখিয়েছে। আচার্য সুশ্রুতের জ্ঞানধারা’কে আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নিলে মানব সভ্যতা বিশেষভাবে উপকৃত হতে পারে। সরকার যেভাবে আয়ুর্বেদ ও যোগের প্রসারে উদ্যোগী হয়েছেন, তা এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক বলে রাষ্ট্রপতি মনে করেন। আয়ুর্বেদ নিয়ে আরও গবেষণা ও তথ্য সন্নিবেশ তাকে আরও জনপ্রিয় করে তুলতে পারে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন।
আয়ুর্বেদ চর্চায় ভবিষ্যৎ প্রজন্মকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। ‘সৌশ্রুতম ২০২৬’ আয়ুর্বেদীয় শল্য চিকিৎসায় নতুন দিশা দেখাবে বলে তিনি মন্তব্য করেন।
তিন দিনের এই আয়োজনে ভারত ও বিভিন্ন দেশের শল্য চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকরা যোগ দিচ্ছেন।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026715921301.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2284960)
आगंतुक पटल : 6