শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম পর্বের আলোচনায় সাফল্য

प्रविष्टि तिथि: 14 JUL 2026 4:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৬ 

 

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আলোচনাটি ২৯ জুন থেকে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভারতের আলোচনা দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য বিভাগের যুগ্ম সচিব ও প্রধান আলোচক শ্রী উজ্জ্বল কুমার ঘোষ এবং মালদ্বীপের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের প্রধান আলোচক ইউসুফ রিজা। আলোচনার প্রথম পর্বে, উভয় পক্ষের প্রতিনিধি দল আটটি নীতিগত বিষয় নিয়ে আটটি কারিগরি সেশনে চুক্তির খসড়া  নিয়ে আলোচনা করেন।

আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষেই উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে এবং বেশ কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। ৮ জুলাই ২০২৬ তারিখে, ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন, পরিবহন ও বাণিজ্যমন্ত্রী মহম্মদ সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রীরা ভারত-মালদ্বীপ এফটিএ আলোচনা সহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করেন। ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপনের এই সময়ে, উভয় পক্ষই দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


 এছাড়া, নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে পর্যটন, স্টার্ট-আপ, ডিজিটাল পেমেন্ট, এমএসএমই এবং বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে তাঁরা সম্মত হন। মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল ভারত। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭৯.৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫-২৬ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯.৭৬ মিলিয়ন মার্কিন ডলারে; অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে ১৩.৫৪ শতাংশ বৃদ্ধি অর্জিত হয়েছে। প্রস্তাবিত এফটিএ-এর মাধ্যমে বাজারের সুযোগ বৃদ্ধি, বিনিয়োগ সহজতর করা, বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার প্রসার এবং উভয় দেশের সুস্থায়ী অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। 

 

SC/MP/DM..


(रिलीज़ आईडी: 2284544) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Malayalam