প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কাতার রাষ্ট্রের ‘ফাদার আমির’ মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 12 JUL 2026 3:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাতারের 'ফাদার আমির' মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী তাঁকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন, যিনি কাতারকে উন্নয়ন ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। শ্রী মোদী তাঁকে একজন প্রকৃত বন্ধু হিসেবেও স্মরণ করেছেন; ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাতার সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য প্রধানমন্ত্রীর হয়েছিল।

প্রধানমন্ত্রী কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, সমগ্র রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

“কাতার রাষ্ট্রের 'ফাদার আমির' মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি কাতারকে উন্নয়ন ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমরা তাঁকে একজন প্রকৃত বন্ধু হিসেবেও স্মরণ করছি; ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাতার সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছিল। আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, সমগ্র রাজপরিবার এবং কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করি।

@TamimBinHamad” 

 

https://x.com/narendramodi/status/2076196183320772661?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2076196183320772661%7Ctwgr%5E291ea86e78f56174ce46f28c7fccbf997f53b52d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2283856reg%3D3lang%3D1

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2283965) ভিজিটরের কাউন্টার : 25