উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদনপত্র প্রদান কর্মসূচির সূচনা করলেন উপরাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 09 JUL 2026 1:32PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯ জুলাই  ২০২৬

 

উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদনপত্র প্রদান কর্মসূচির সূচনা করলেন। সেখানে তিনি ওড়িশা ডিপ সি ফিশিং মিশন ডকুমেন্ট প্রকাশ করার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের ১০টি মৎস্য উৎপাদক সংগঠনের হাতে এই অনুমোদনপত্র তুলে দেন। 

সমুদ্র পরিসরে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকার অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে উপরাষ্ট্রপতি মন্তব্য করেন। ভারতের উপকূল রেখা ১১,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং নিজস্ব এক্তিয়ারভুক্ত সমুদ্র পরিষদের ক্ষেত্রফল প্রায় ২৪ লক্ষ বর্গ কিলোমিটার- একথা উল্লেখ করেন তিনি। 

উপরাষ্ট্রপতি জানান, বিশ্বের মোট মৎস্য উৎপাদনের ৮ শতাংশই হয় ভারতে। বিগত অর্থবর্ষে এদেশ থেকে সি-ফুড রপ্তানির মূল্যমান ৭৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। 

প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মৎস্য উত্তোলন নৈতিক দায়বদ্ধতা বলে তিনি মনে করিয়ে দেন। দেশের তরুণ প্রজন্মের কাছে মৎস্য উৎপাদন ক্রমে আকর্ষণীয় পেশা হয়ে উঠছে বলে তাঁর মন্তব্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার রাজ্যপাল শ্রী হরি বাবু খামবামপতি, মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মৎস্যচাষ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। 

 


SC/AC/NS


(रिलीज़ आईडी: 2282846) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam