প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 09 JUL 2026 1:55PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার গর্ভনর জেনারেল স্যাম মস্টিন-এর সঙ্গে দেখা করেছেন।

দুই নেতা ভারত-অস্ট্রেলিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। দু-দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। আগামীদিনে বাণিজ্য, শিক্ষা, উদ্ভাবনা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং তাতে দু-দেশের মানুষই উপকৃত হবেন বলে তাঁরা প্রত্যয়ী। ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদার হওয়া ইতিবাচক একটি বিষয় বলে তাঁরা মনে করেন। ২০৩০-এ ভারতে কমনওয়েল্থ গেমস এবং ২০৩২-এ অস্ট্রেলিয়ায় অলিম্পিসের আগে এই অংশীদারিত্ব আরও জোরদার হওয়া উচিত বলে তাঁদের অভিমত। 

দু-দেশের মানুষে মানুষে সংযোগ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার ক্ষেত্রে অনুঘটক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে গভর্নর জেনারেল মস্টিন-এর উদ্যোগকে কুর্নিশ জানান তিনি। 

 


SC/AC/NS…


(रिलीज़ आईडी: 2282822) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam