নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
কোচিতে শুরু হয়েছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মহিলাদের কর্মীগোষ্ঠীর বৈঠক
प्रविष्टि तिथि:
06 JUL 2026 12:17PM by PIB Agartala
কোচি, ৬ জুলাই ২০২৬
ভারত কেরালার কোচিতে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মহিলাদের কর্মীগোষ্ঠীর বৈঠক আয়োজন করেছে। ২০২৬ সালে এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে ভারত। কোচিতে অনুষ্ঠিত দু’দিনের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি, অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে কিভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায়, সেই বিষয়টিও আলোচিত হবে। কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রকের সচিব শ্রী অনিল মালিক প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, “ভৌগোলিক দিক থেকে আমরা আলাদা থাকলেও মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের অঙ্গীকার অভিন্ন। এর মধ্য দিয়ে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছি।”
ব্রিকস-এর সভাপতি হিসেবে ভারত মহিলাদের উন্নয়নে চারটি ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে। প্রশাসনিক কাজে মহিলাদের আরও অংশগ্রহণ ও নেতৃত্বদান; আর্থিক ক্ষেত্রে ডিজিটাল অন্তর্ভুক্তি এবং পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সহায়তা করা; শিল্পোদ্যোগে মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করা ও দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বৃদ্ধিতে মহিলাদের ভূমিকাকে আরও শক্তিশালী করা। এ বছরের ব্রিকস-এর মূল ভাবনা – ‘শক্তিশালী, উদ্ভাবনমূলক, সহযোগিতাপূর্ণ সুস্থায়ী এক উন্নয়নের জন্য’। এর মধ্য দিয়ে একটি জনমুখী ভাবনা প্রতিফলিত হয়। কর্মীগোষ্ঠীর বৈঠকের পর কোচিতে ৮ ও ৯ জুলাই দু’দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2281739)
आगंतुक पटल : 9