অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (বিআইএ) আজ থেকে কার্যকর হচ্ছে

ভারত সরকার এবং ইসরায়েল সরকার ৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে নতুনদিল্লিতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি (বিআইএ) স্বাক্ষর করেছিল

प्रविष्टि तिथि: 04 JUL 2026 9:00AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৬

 

 

নতুন দিল্লিতে ২০২৫ এর ৮ই সেপ্টেম্বর ভারত সরকার এবং ইসরায়েল সরকারের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিটি (বিআইএ) আজ, অর্থাৎ ৪ঠা জুলাই ২০২৬ থেকে কার্যকর হচ্ছে।

 

এই বিআইএ, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার এবং একটি নিরাপদ ও পূর্বাভাসযোগ্য বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

 

আন্তর্জাতিক বিনিয়োগ আইনের আধুনিক নীতি ও ক্রমবিকাশমান আইনি নজিরের প্রতিফলন ঘটিয়ে এই চুক্তিতে বিনিয়োগ ও বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি যেমন সুদৃঢ় করা হয়েছে, তেমনই জনস্বার্থ-কেন্দ্রিক নীতিগুলির ক্ষেত্রে রাষ্ট্রের নিজস্ব নীতি-নির্ধারণী স্বাধীনতা বা 'সার্বভৌম নীতিগত পরিসর' বজায় রাখার মতো সংস্থানও এতে রাখা হয়েছে।

 

এই চুক্তির ফলে আন্তঃসীমান্ত বিনিয়োগ কর্মসূচি বৃদ্ধি পাবে এবং ভারত ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

 

ভারত-ইসরায়েল বিআইএ ২০২৬-এর বিস্তারিত তথ্য অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে :

https://dea.gov.in/files/bilateral_investment_treaties_document/India-Israel%20BIA%20English%20Version.pdf

 

 

SC/PM/AS


(रिलीज़ आईडी: 2281023) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Kannada , Malayalam