রেলমন্ত্রক
ভারতীয় রেলে জুন ২০২৬ – এ পণ্য পরিবহণ আগের বছর একই সময়ের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যাত্রী পরিবহণও বেড়েছে ধারাবাহিকভাবে
प्रविष्टि तिथि:
02 JUL 2026 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ জুলাই, ২০২৬
পণ্য ও যাত্রী পরিবহণ – উভয় ক্ষেত্রেই ভারতীয় রেল দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। পরিষেবার মানও বেড়ে চলায় অর্থনৈতিক বিকাশ ও লজিস্টিক্স ব্যবস্থাপনার প্রসার ঘটছে দ্রুতগতিতে।
জুন ২০২৬ – এ ভারতীয় রেলে পণ্য পরিবহণের পরিমাণ ১৪২.২১ মিলিয়ন টন। আগের বছর জুন মাসে এই পরিমাণ ছিল ১৩৬.৭১ মিলিয়ন টন, অর্থাৎ বৃদ্ধির হার ৪ শতাংশ। পণ্য পরিবহণ বাবদ রাজস্ব আদায় গত বছর জুন মাসের তুলনায় ৩ শতাংশ অর্থাৎ ৪৩০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রেলে সার পরিবহণ বেড়েছে ১৯.১ শতাংশ। আকরিক লোহার ক্ষেত্রে তা ৯.৪ শতাংশ এবং দেশজ কয়লার ক্ষেত্রে ৪.৯ শতাংশ।
২০২৬-২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল – জুন) - এ ভারতীয় রেলে ৪১৯.০৮ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছে। আগের বছর একই সময়ে পরিমাণটি ছিল ৪১৩.০৫ মিলিয়ন টন।
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির চাহিদা মেটাতে কয়লা পরিবহণে জোর দিয়েছে রেল। এ বছর জুন মাসে রেলে কয়লা পরিবহণে বৃদ্ধির হার ৭ শতাংশ।
যাত্রী পরিবহণের৫ ক্ষেত্রেও এই সাফল্যের ধারা অব্যাহত। এবছর জুন মাসে ৬৩.৮১ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেছেন। আগের বছর সংখ্যাটি ৬২.৩৭ কোটি। দূরপাল্লার ট্রেনে যাত্রীর সংখ্যা ৩.৯ শতাংশ বেড়েছে। ২৮.৯০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০.০৪ কোটিতে। শহরতলীর ট্রেনে যাত্রী পরিবহণ ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩.৪৬ কোটি থেকে বেড়ে হয়েছে ৩৩.৭৭ কোটি।
যাত্রী পরিষেবাকে আরও আধুনিক করে তুলছে রেল। বন্দে ভারত ট্রেনের সংখ্যা ১৬৪’তে পৌঁছেছে। হাওড়া ও কামাক্ষ্যার মধ্যে চালু হয়েছে স্লিপার বন্দে ভারত। জুন মাসে আরও ৪টি নতুন ট্রেন চালু হওয়ায় অমৃত ভারত ট্রেনের সংখ্যা ৭২ – এ পৌঁছেছে।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2280387)
आगंतुक पटल : 7