রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 01 JUL 2026 2:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১লা জুলাই , ২০২৬


অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন  রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। 

রাষ্ট্রপতি বলেন, অন্ধ্রপ্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কেবল একটি উদযাপনের দিনই নয়। এই তরুণ প্রতিষ্ঠানের যাত্রাপথে এটা এক নির্ণায়ক মাইল ফলক। এই প্রতিষ্ঠান সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গী নিয়ে ভবিষ্যৎ বান্ধব ব্যবস্থা হিসেবে গড়ে ওঠায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

স্থিতিস্থাপক বিকাশের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, যার মধ্যে দিয়ে গুণমান সমৃদ্ধ শিক্ষা এবং  সমতাপূর্ণ উন্নয়নে অন্তর্ভুক্তিকতার দায়বদ্ধতা গড়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন যে অন্ধ্রপ্রদেশের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আত্মপ্রকাশ করবে এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যপূরণে সহায়ক হবে।  

স্নাতক ছাত্রদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, যে স্বপ্ন নিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন আজ জ্ঞান, আস্থা এবং ডিগ্রি অর্জন করে  তারা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন। এতে তাদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে বলে তিনি আশাবাদী।

সমাজের কাছ থেকে তারা যে সহায়তা পেয়েছেন, সমাজকে তা ফিরিয়ে দেওয়া তাদের দায়িত্ব। কর্মসংস্থান গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগপতিই হন বা বিজ্ঞানী হিসেবে উদ্ভাবনী পরিচালনাক্ষেত্রে যাই করুন না কেন তাদের শিক্ষা সমাজের অবহেলিতদের কাছে শক্তির অণুপ্রেরণা হিসেবে দেখা দেবে বলে দেখা দেবে। 

রাষ্ট্রপতি বলেন, আমাদের শিক্ষানুরাগী, সহনশীলতা এবং উদ্ভাবনী তরুণ সম্প্রদায়, আমাদের মূল্যবান জাতীয় সম্পদ। সৃষ্টিশীলতার সঙ্গে জ্ঞানের সংমিশ্রণ এবং দায়িত্বের প্রতি ন্যায়নিষ্ঠার মাধ্যমে আমাদের তরুণ সম্প্রদায় চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তরিত করতে পারে। আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলতে  যুব সম্প্রদায় সর্বাত্মক উন্নয়ন গড়ে তোলার ভিত বলে মনে করেন রাষ্ট্রপতি। বিকশিত ভারতের লক্ষ্য সম্পাদনে তাদের শক্তি, মেধা এবং দায়বদ্ধতা পরিপূরক ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc202671908501.pdf   
  
SC/AB/SG


(रिलीज़ आईडी: 2279917) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Telugu_Vw , Malayalam