নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশকেকে আয়োজিত এসসিও মহিলা ফোরামে মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ভারত

प्रविष्टि तिथि: 26 JUN 2026 11:02AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুন, ২০২৬

 

কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী আজ কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে আয়োজিত এসসিও মহিলা ফোরাম ২০২৬-এ ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন। এসসিও-র প্রতি ভারতের অঙ্গীকার এবং পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও ঐকমত্যের নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি সংগঠনের অংশীদার দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করে যৌথ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

‘অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় ভারতের উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুফলভোগী নন, তাঁরা উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। এই দৃষ্টিভঙ্গিই ভারতের মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের ধারণা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ গঠনের অন্যতম মূল ভিত্তি। 

 

শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেন, বর্তমানে ভারতে প্রায় ১০ কোটি মহিলা ৯০ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে ৩ কোটিরও বেশি মহিলা ‘লাখপতি দিদি’ হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন। মিশন শক্তি এবং মিশন পোষণ ২.০ মহিলাদের নিরাপত্তা, যত্ন, পুষ্টি এবং অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।

 

 মহিলাদের অর্থনৈতিক নেতৃত্ব ও সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে এসসিওভুক্ত দেশগুলির সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং সহযোগিতা আরও গভীর করতে ভারত তার আগ্রহ এই ফোরামে পুনর্ব্যক্ত করেছে।

 

 

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2278117) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Kannada , Malayalam