অসামরিক বিমান পরিবহন মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের প্রবেশপথগুলিতে ইবোলা সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য এয়ার সুবিধা ২.০ পোর্টাল চালু করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও ডায়াল

प्रविष्टि तिथि: 25 JUN 2026 12:20PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬

 

ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে প্রবেশপথগুলিতে জনস্বাস্থ্য নজরদারি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডায়াল) আজ 'এয়ার সুবিধা ২.০' চালু করেছে। এটি যাত্রীদের স্বাস্থ্য বিষয়ক স্ব-ঘোষণা প্রদানের একটি উন্নত ও স্পর্শমুক্ত পোর্টাল।
আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি ২০০৫-এর আওতায়, ১৭ মে ২০২৬ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং উগান্ডায় ইবোলা/বান্ডিবুগিও ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবকে 'আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা' হিসেবে ঘোষণা করার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান প্রাদুর্ভাবকে বান্ডিবুগিও ভাইরাসজনিত রোগ হিসেবে নিশ্চিত করা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদান সহ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডার সীমান্তবর্তী দেশগুলিকে সংক্রমণের উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশনালয়ের সহযোগিতায় তৈরি এই পোর্টালটির মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা অভিবাসন ছাড়পত্র পাওয়ার আগেই বাধ্যতামূলক অনলাইন স্বাস্থ্য স্ব-ঘোষণা জমা দিতে পারবেন। এতে ২১ দিনের ভ্রমণ-ইতিহাস, সংক্রমণের সংস্পর্শে আসার ইতিহাস এবং কোনও উপসর্গ থাকলে তার বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে। এই পোর্টালটি বিমানবন্দর, স্বাস্থ্য আধিকারিক, ব্যুরো অফ ইমিগ্রেশন, আইডিএসপি এবং রাজ্যের নজরদারি আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদানের সুবিধা দেয়। এর ফলে ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত ও রেফার করা সম্ভব হয়; পাশাপাশি অবতরণের পর কোনও কাগজের ফর্ম পূরণ করার প্রয়োজন না থাকায় যাত্রীদের আগমন প্রক্রিয়াটি নির্বিঘ্ন ও স্পর্শমুক্ত থাকে।


ভারতে পৌঁছনোর ২৪ ঘণ্টা আগে 'এয়ার সুবিধা' স্ব-ঘোষণা ফর্ম পূরণ করা যাবে। দ্রুত ছাড়পত্র পাওয়ার সুবিধার্থে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন বিমানে ওঠার আগেই বা ওয়েব চেক-ইনের সময় এই ফর্মটি পূরণ করে নেন। গন্তব্যে পৌঁছনোর পর শুধুমাত্র ডাউনলোড করা এসডিএফ-টি 'আন্তর্জাতিক ভ্রমণ স্বাস্থ্য ডেস্ক' বা ইমিগ্রেশন কাউন্টারে দেখালেই চলবে।


যাত্রীদের নিরাপত্তা ও জনস্বাস্থ্যের স্বার্থে সমস্ত আন্তর্জাতিক ভ্রমণকারীকে তাঁদের স্ব-ঘোষণা নির্ভুলভাবে এবং আগে থেকেই সম্পন্ন করার অনুরোধ জানানো হচ্ছে।


পোর্টালটির লিঙ্ক হল,

https://airsuvidha.civilaviation.gov.in/

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2277873) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu