প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় প্রবল ভূমিকম্পের কারণে বিপর্যয়ে প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন

प्रविष्टि तिथि: 25 JUN 2026 11:01AM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলায় প্রবল ভূমিকম্পের কারণে বিপর্যয়ে প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন। ভারতবাসীর তরফে শোক জানিয়ে শ্রী মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এই দুঃখজনক ঘটনায় পীড়িতদের সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী পুনরায় জানিয়েছেন যে, এই কঠিন সময়ে সবরকম সম্ভাব্য সহায়তা দিতে ভারত প্রস্তুত।
প্রধানমন্ত্রী এক্স –এ এক পোস্ট করেছেন :
“ভেনেজুয়েলায় প্রবল ভূমিকম্পের কারণে বিপর্যয়ে গভীরভাবে দুঃখিত।
ভারতের মানুষের হয়ে আমি ভেনেজুয়েলার সরকার এবং নাগরিকদের আন্তরিক সমবেদনা জানাই, বিশেষ করে সেইসব পরিবারকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে পীড়িতদের পাশে আছি।
ভারত সম্ভাব্য সবরকম সাহায্য দিতে প্রস্তুত”।
https://x.com/narendramodi/status/2069998132092649554?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2069998132092649554%7Ctwgr%5Eb0a5c102430f206b75476e44c500cf9219e55771%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2277621reg%3D3lang%3D1

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2277870) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam