শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর

प्रविष्टि तिथि: 24 JUN 2026 3:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  জুন  ২০২৬

 

ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে এক মার্কিন প্রতিনিধি দল ২২-২৪ জুন ভারত সফর করে। ৭ ফেব্রুয়ারির যৌথ বিবৃতির সঙ্গে সঙ্গতি রেখে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক অন্তর্বতীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

রাষ্ট্রদূত গ্রিয়ার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীষূয গোয়েলের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন। দুই নেতা বাজারে আরও প্রবেশাধিকার, ডিজিটাল বাণিজ্য, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা হ্রাস, কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিভিন্ন উপাদান নিয়ে বিশদ পর্যালোচনা করেন। 

দুই পক্ষই সাম্প্রতিক আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। সার্বিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের পথে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে অন্তর্বতীকালীন চুক্তি নিয়ে আলোচনা হয়। ভারসাম্যপূর্ণ, বাণিজ্যিকভাবে অর্থবহ এবং দু-দেশের ব্যবসায়িক মহল, কৃষক, শ্রমিক ও উপভোক্তারা লাভবান হবেন- এমন চুক্তির প্রতি দুই পক্ষ তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

বিবর্তনশীল বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে ভারত-মার্কিন অর্থনৈতিক অংশীদারিত্বের ক্রমবর্ধমান গুরুত্বকে স্বীকার করে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, উদ্ভাবনে উৎসাহদান এবং সুস্থিত নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার অভিন্ন অঙ্গীকার জানিয়েছে। 

এই আলোচনা প্রক্রিয়া দু-দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করবে এবং ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলবে বলে দুই পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।  

 


SC/SD/NS…


(रिलीज़ आईडी: 2277491) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam