প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী যোগব্যায়াম ও সুস্থ বার্ধক্য বিষয়ক একটি নিবন্ধ শেয়ার করেছেন

प्रविष्टि तिथि: 21 JUN 2026 12:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ জুন ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উপ-রাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণনের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।

এই নিবন্ধটিতে যোগব্যায়াম এবং মানুষের সুস্থতার ওপর এর গভীর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ - এই বছরের মূল থিম উল্লেখ করে এতে বলা হয়েছে যে, ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যোগব্যায়ামের পদ্ধতিগুলোকে প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত ও সহজসাধ্য প্রক্রিয়ায় অত্যন্ত যত্নসহকারে বিন্যস্ত করা হয়েছে।

বিশ্বের প্রতি ভারতের উপহার হিসেবে যোগব্যায়ামকে তুলে ধরে, নিবন্ধটিতে সকলকে আজীবন সাংস্কৃতিক ও সুস্থতা-কেন্দ্রিক চর্চা হিসেবে যোগব্যায়ামকে আপন করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে :

“আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, মাননীয় উপ-রাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণন যোগব্যায়াম এবং মানুষের সুস্থতার ওপর এর গভীর প্রভাব নিয়ে আলোকপাত করেছেন। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ - এই বছরের মূল বিষয়ের উল্লেখ করে তিনি জানিয়েছেন যে, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে যোগব্যায়ামের পদ্ধতিগুলোকে প্রবীণ নাগরিকদের জন্য উপযুক্ত ও সহজসাধ্য প্রক্রিয়ায় অত্যন্ত যত্নসহকারে বিন্যস্ত করা হয়েছে।

বিশ্বের প্রতি ভারতের উপহার হিসেবে যোগব্যায়ামকে তুলে ধরে, তিনি সকলকে আজীবন সাংস্কৃতিক ও সুস্থতা-কেন্দ্রিক চর্চা হিসেবে এটিকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।”

https://x.com/PMOIndia/status/2068590302399717385?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068590302399717385%7Ctwgr%5E8215984da5eb0e4919be39c758d46a8466d7f1f3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276005reg%3D3lang%3D1


 

SC/SB/AS


(रिलीज़ आईडी: 2276262) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam