প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্যারিসে ভিভা টেক ২০১৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

प्रविष्टि तिथि: 18 JUN 2026 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৬

 

সম্মানীয় অতিথি বৃন্দ,

উদ্ভাবক, ব্যবসায়িক নেতৃত্ব, প্রযুক্তিপ্রেমীগণ,

স্টার্টআপ ক্ষেত্রের প্রতিনিধিরা, 

ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ,

নমস্কার

बों जू,

ভিভা টেকের দশম পর্বে প্যারিসে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এটি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি অনুষ্ঠান। রাষ্ট্রপতি ম্যাক্রোঁ সহ ভিভা টেকের সফল আয়োজকদের আমি অভিনন্দন জানাচ্ছি।

 

বন্ধুগণ,

২০২৬ ভারত ও ইউরোপের জন্য বিশেষ বর্ষ। এবছরের শুরুতেই আমরা ঐতিহাসিক ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি। এই চুক্তি বাণিজ্য এবং বিনিয়োগের প্রসার ঘটাবে এবং মেধা, প্রযুক্তি এবং পর্যটন ক্ষেত্রে বিনিময়ের নতুন পথ খুলে দেবে। 

 

এবছর ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ। ভারত ও ইউরোপে প্রযুক্তি পরিমণ্ডলকে ঘনিষ্ঠতর করতে ফ্রান্স গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছে। কয়েকদিন আগে নিস-এ ভারত ইনোভেট থেকে শুরু করে প্যারিসে আজ ভিভা টেকের মাধ্যমে আমরা স্টার্টআপ ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব গড়ে তুলছি। 

 

বন্ধুগণ, 

২০২১ সালে আমি যখন ভিভাটেকে ভাষণ দিই, বিশ্ব তখন কোভিড ১৯ বিঘ্নের সম্মুখীন। আজ বিশ্ব অন্য ধরনের নতুন বিঘ্নকে প্রত্যক্ষ করছে। ভিভা টেক ২০২১-এ আমি বলেছিলাম যে, যেখানে প্রচলিত নিয়ম ব্যর্থ, উদ্ভাবন পথ দেখাতে পারে। 

 

বন্ধুগণ,

বিগত এক দশকে ভারত প্রযুক্তি নির্ভর দ্রুত রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে। বিশ্বের বৃহত্তম ডিজিটাল আইডেনটিটি ব্যবস্থা থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম\ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম সমূহ গড়ে তুলেছে। আমরা প্রযুক্তিকে বৃহদাকারে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, শিক্ষা, টেলি মেডিসিন, কৃষি এবং আরও অন্যান্য নানা কাজে ব্যবহার করছি। 

 

ডিজিটাল পেমেন্টের কথা ভাবুন। আমাদের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অথবা ইউপিআই-এর মাধ্যমে বিশ্বে প্রকৃত সময় ধরে ডিজিটাল বিনিময়ের অর্ধেক হয়ে থাকে ভারতে। আপনারা এখন ফ্রান্সেও আইফিল টাওয়ার অথবা প্যারিস বিমানবন্দরেও ইউপিআই ব্যবহার করতে পারেন। 

 

আমাদের এরকম বিশ্বজনীন ডিজিটাল ব্যবস্থার অনেক উদাহরণ রয়েছে। ডিজি লকার বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেট। এই ডিজি লকারের মাধ্যমে ৭ হাজার মিলিয়ন ব্যবহারকারী মূল সূত্র থেকে প্রকৃত তথ্যাদির ব্যবহার বা দেখার সুযোগ পান, তা যেকোনও সময় যেকোনও জায়গা থেকেই সম্ভব। আমরা ডিজি লকার প্ল্যাটফর্মে ২০০০-র বেশি স্ট্যান্ডার্স ডকুমেন্টকে যুক্ত করেছি। ভারতে এখন আর নথিপত্র ফাইলবন্দী করে রাখার প্রয়োজন পড়ে না। উদাহরণ স্বরূপ ধরুন আপনার ড্রাইভিং লাইসেন্স বা বাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই জাতীয়। 

 

আরও একটা উদাহরণ হল, গতিশক্তি প্ল্যাটফর্ম। প্রযুক্তিকে ধন্যবাদ যে আমরা ১,৬০০-এর বেশি ভৌগোলিক ডেটা লেয়ারকে একক জিআই ভিত্তিক ম্যাপে যুক্ত করেছি। আমরা সুসংহত ডেটা ভিত্তিক সম্পূর্ণ সরকারী পরিকল্পনা মাফিক প্ল্যাটফর্ম পরিকাঠামোর স্বার্থে গড়ে তুলেছি। আগে কোনও প্রকল্পের সার্ভে মাসের পর মাস সময় নিত বর্তমানে তা কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব। 

 

বন্ধুগণ, 

৬ বছর আগে আমরা স্বামীত্ব কর্মসূচি চালু করেছি। এটি মর্যাদা এবং আর্থিক সুরক্ষার প্রযুক্তি বান্ধব ব্যবহারিক এক শক্তিশালী দৃষ্টান্ত। স্বামীত্বের সঙ্গে যুক্ত ড্রোন, ভূ-সমলয় মানচিত্র, আধুনিক সার্ভে প্রযুক্তি থেকে শুরু করে গ্রামীণ গৃহ সমূহের তা সম্পত্তি রেকর্ড জোগায়। প্রায় ২ লক্ষ গ্রামে ৩১ মিলিয়ন সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে। এতে গ্রামীণ পরিবারগুলি আর্থিক সম্পদ হিসেবে তাদের সম্পত্তিকে হিসেবে ব্যবহার করতে পারছে। 

 

 জনহিতকে ব্যাপৃতিতে আমাদের স্টার্টআপ সমূহ মানব জীবনের রূপান্তর ঘটাচ্ছে। 

 

বন্ধুগণ,

আমাদের একটি কৃত্রিম মেধা যাকে সরলাবেন বলা হয়, লক্ষ লক্ষ মহিলা দুগ্ধ কৃষকদের সঙ্গে তা তাদের নিজের ভাষায় কথা বলতে পারে, তাদের উপযুক্ত নির্দেশ দিতে পারে এবং তাদের পশুপালন ও ব্যবস্থাপনা সম্পর্কে দিক নির্দেশ করতে পারে। 

 

ভারতীয় মহিলাদের ড্রোন পাইলটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা ফসলের নজরদারি এবং জমিতে তরল সার ছড়াতে পারে। স্যাটেলাইট ডেটা হাজার হাজার কৃষককে সমুদ্রে কোথায় বেশি মাছ পাওয়া যায় তার পথ দেখাচ্ছে। এতে তাদের জ্বালানী সাশ্রয় থেকে শুরু করে সময় বাঁচছে এবং কাঙ্খিত লক্ষ্য অর্জন অনেক উন্নত ও সহজ হচ্ছে। 

 

আমাদের এই প্রযুক্তির সমাধান সূত্র তৃণমূল স্তরে সমৃদ্ধি ঘটাচ্ছে। 

 

বন্ধুগণ, 

মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে পরমাণু প্রযুক্তি আমরা মানব দক্ষতার নতুন নতুন ক্ষেত্রের সম্প্রসারণ ঘটাচ্ছি। 

 

ভারতই প্রথম দেশ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে এবং অতি সম্প্রতি ভারতের প্রটোটাইপ ফাস্ট ব্রিডার চুল্লি সক্রিয় হয়েছে। এর মাধ্যমে ত্রিস্তরীয় পরমাণু জ্বালানী ভিশনের বাস্তবায়নের অনেক কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। সেইসঙ্গেই আমাদের থোরিয়াম ভাণ্ডারের ব্যবহার করা সম্ভব হচ্ছে। 

 

বন্ধুগণ, 

২ লক্ষেরও বেশি স্টার্টআপ নিয়ে ভারত বিশ্বের অন্যতম উজ্জীবিত পরিমণ্ডল হয়ে উঠেছে। আমি আপনাদের সকলকে ভারত প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অনুরোধ করবো। 

 

এখানে গেলে আপনারা ভারতের বিপুল জ্বালানী শক্তি সসম্পর্কে সম্যক ধারণা পাবেন। তা বিশ্বের প্রথম একক থ্রিডি প্রিন্টেট রকেট ইঞ্জিনই হোক বা অত্যাধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেরাপি, কৃত্রিম মেধাভিত্তিক ক্যান্সার নিরীক্ষণ বা অন্যান্য জটিল রোগ নিরীক্ষণের উপায় অথবা উন্নত সাইবার এবং নেটওয়ার্ক প্রযু্ক্তি থেকে শুরু করে স্বয়ংক্রিয় রোবট এবং যানবাহনের সমাধান সূত্রকেও তা বলে দেয়।   

 

ইন্ডিয়া প্যাভেলিয়নে গেলে আপনারা এই সবকিছু প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। নানা ক্ষেত্র জুড়ে আমাদের স্টার্টআপ সমূহ উদ্ভাবন ক্ষেত্রে এক অনুপ্রেরণাদায়ক পথ হয়ে উঠেছে। 

 

বন্ধুগণ,

উদ্ভাবন সহ প্রযুক্তি ক্ষেত্রের ব্যবহারের সুযোগের দিকটি সর্বাগ্রে বিবেচ্য। প্রযুক্তি অগ্রগতির পথে চালিত করতে পারে যখন তার গণতন্ত্রীকরণ হয়। ভারত বিশ্বাস করে এই বিঘ্নের যুগেও প্রযুক্তি সবকিছুর সমাধান সূত্র দেখাতে পারে। 

 

আপনারা কৃত্রিম মেধাকে দৃষ্টান্ত হিসেবে দেখতে পারেন। কৃত্রিম মেধা জীবন ধারার স্বাচ্ছন্দ্য নিয়ে আসে, বিকাশ ঘটায়। সেইসঙ্গে এক স্বাস্থ্যকর ধরিত্রী রক্ষায় আমাদের সাহায্য করে। ভিভা টেক ২০২৬-এ এআই কান্ট্রি পার্টনার হিসেবে আমাদের অংশগ্রহণ এই দৃষ্টিভঙ্গিকে প্রলিফলিত করে। ভারতের জন্য কৃত্রিম মেধার অর্থ সবকিছুর অন্তর্ভুক্তি। 

 

বন্ধুগণ,

ভারত একটি মুক্ত সমাজ। বিশ্বের বৃহত্তম মেধার সঞ্চয় রয়েছে ভারতে। আমরা নানা বিধি-নিষেধের সরলীকরণ ঘটাচ্ছি যাতে ব্যবসার স্বাচ্ছন্দ্য বিধান সুনিশ্চিত করা যায়। উদ্ভাবন থেকে শুরু করে বাণিজ্যিকীকরণ, আমরা বেসরকারী উদ্যোগকে নানা লক্ষ নির্ভর প্রণোদনা যা প্রায় ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি দিয়ে সাহায্য করছি। আমরা বিশ্বের সবথেকে সাশ্রয়ী ডেটা এবং কম খরচে পরিবেশ বান্ধব জ্বালানীর সরবরাহ করি। 

 

আমাদের অভিমুখ খুব স্পষ্ট। শিল্পের উদ্ভাবক হয়ে ওঠার পথে আমাদের সরকার সহায়ক ভূমিকা পালন করছে। স্টার্টআপের মাধ্যমে বিশ্বের অংশীদাররা আমাদের সঙ্গে পা মেলাক, পূর্বের তুলনায় অনেক দ্রুতগতিতে আমরা এগিয়ে যাবো। এই আলোচনা কক্ষে উপস্থিত সকলকে আমি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানাচ্ছি। 

 

ভারতের সঙ্গে কাজ করুন এবং সকলের উন্নয়নকল্পে যোগ দিন। 

ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।।

 

 SC /AB /AG


(रिलीज़ आईडी: 2275066) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam