প্রতিরক্ষা মন্ত্রক
২০২৫-২৬ অর্থ বছরে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল
प्रविष्टि तिथि:
17 JUN 2026 9:17AM by PIB Agartala
নয়াদিল্লী, ১৭ জুন, ২০২৬: ২০২৫-২৬ অর্থবছরে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন এ পর্যন্ত সর্বকালীন উচ্চতা ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল। এই মাইলফলক বিগত অর্থ বছরের ১.৫৪ লক্ষ কোটি টাকার উৎপাদনের তুলনায় ১৫.৬% বৃদ্ধি এবং ২০২০-২১ অর্থবছরের (যখন এই পরিমাণ ছিল ৮৪,৬৪৩ কোটি টাকা) তুলনায় ১১০%-এর বৃদ্ধিকে সূচিত করেছে। ২০১৩-১৪ অর্থ বছরের ৪৩,৭৪৬ কোটি টাকার তুলনায় দেশজ প্রতিরক্ষা উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
মোট উৎপাদনের প্রায় ৭৬% এসেছে প্রতিরক্ষা খাতের সরকারি সংস্থা (ডিপিএসইউ) এবং অন্যান্য সরকারি সংস্থা (পিএসইউ) থেকে; অন্যদিকে বেসরকারি খাতের অবদান ছিল ২৪%, যা ২০২৪-২৫ অর্থ বছরের ২২% থেকে বেশি। ২০২৫-২৬ অর্থ বছরে বেসরকারি খাতের অবদান এপর্যন্ত সর্বকালীন উচ্চতায় প্রায় ৪২,০০০ কোটি টাকায় পৌঁছল, যা, প্রতিরক্ষা ক্ষেত্রের সম্প্রসারিত পরিমণ্ডলে এক উল্লেখযোগ্য সংযোজন বলা যেতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই উৎপাদন বৃদ্ধি প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রেও বিশেষ সহায়ক হয়ে দেখা দিচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড মাত্রায়, অর্থাৎ ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বর্ধিত প্রয়াসের এটা এক সাফল্য।
'এক্স' (X)-এর এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা উৎপাদনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন এবং এই রেকর্ড মাইলফলক অর্জনের জন্য 'ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন' (প্রতিরক্ষা উৎপাদন বিভাগ) ও সেইসঙ্গে তিনি প্রতিরক্ষা উৎপাদন দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ক্ষেত্রের সম্মিলিত প্রয়াসেরও প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন যে, উৎপাদনের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্প কাঠামোর একটি স্পষ্ট নির্দেশক। তিনি আরও বলেন, ধারাবাহিক নীতিগত সহায়তা, বেশ কিছু নতুন উদ্যোগ, বেসরকারি খাতের বর্ধিত অংশগ্রহণ এবং ক্রমবর্ধমান রপ্তানি সক্ষমতার ফলে আগামী বছরগুলোতে প্রতিরক্ষা উৎপাদন আরও গতিশীল হয়ে ওঠার পথে রয়েছে।
****
PS/SG
(रिलीज़ आईडी: 2274045)
आगंतुक पटल : 7