প্রতিরক্ষামন্ত্রক
২০২৫-২৬ অর্থ বছরে প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড উচ্চতায় ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল
प्रविष्टि तिथि:
17 JUN 2026 9:17AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৬
২০২৫-২৬ অর্থ বছরে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন এ পর্যন্ত সর্বকালীন উচ্চতা ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছল। এই মাইলফলক বিগত অর্থ বছরের তুলনায় ১৫.৬ শতাংশ বৃদ্ধি এবং ২০২০-২১ অর্থ বছরের তুলনায় তা ১১০ শতাংশ বৃদ্ধিকে সূচিত করছে। দেশজ প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে এই উৎপাদনের পরিমাণ ছিল ৪৩,৭৪৬ কোটি টাকা।
রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ক্ষেত্র ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি মিলে প্রায় ৭৬ শতাংশ উৎপাদন করেছে এবং বেসরকারি ক্ষেত্রের অবদান এখানে প্রায় ২৪ শতাংশের মতো। ২০২৪-২৫ অর্থ বছরে এই পরিমাণ ছিল ২২ শতাংশ। ২০২৫-২৬ অর্থ বছরে বেসরকারি ক্ষেত্র সর্বকালীন রেকর্ড প্রায় ৪২,০০০ কোটি টাকার উৎপাদন করেছে যা, প্রতিরক্ষা ক্ষেত্রের সম্প্রসারিত পরিমণ্ডলে এক উল্লেখযোগ্য সংযোজন বলা যেতে পারে।
প্রতিরক্ষা ক্ষেত্রে এই উৎপাদন বৃদ্ধি প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রেও বিশেষ সহায়ক হয়ে দেখা দিচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড মাত্রায়, অর্থাৎ ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বর্ধিত প্রয়াসের এটা এক সাফল্য।
এক্স সমাজমাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং প্রতিরক্ষা উৎপাদন নতুন উচ্চতায় পৌঁছনোয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। সেইসঙ্গে তিনি প্রতিরক্ষা উৎপাদন দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ক্ষেত্রের সম্মিলিত প্রয়াসেরও প্রশংসা করেছেন। প্রতিরক্ষা শিল্পক্ষেত্রের বর্ধিত ভূমিকা এর মধ্য দিয়ে সূচিত হচ্ছে। স্থিতিস্থাপক নীতি সহায়তা অনেক নতুন উদ্যোগ এবং বেসরকারি ক্ষেত্রের বর্ধিত অংশগ্রহণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে আগামীদিনে দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্র নতুন নতুন সাফল্যের ইতিবৃত্ত রচনা করবে বলে তিনি মনে করেন।
SC/AB/DM
(रिलीज़ आईडी: 2273937)
आगंतुक पटल : 14