প্রতিরক্ষামন্ত্রক
ব্যাংককে দশম প্রতিরক্ষা ডায়ালগে নির্মাণ, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা প্রসার নিয়ে সহযোগিতাকে আরও নিবিড় করতে সম্মত ভারত ও থাইল্যান্ড
प्रविष्टि तिथि:
17 JUN 2026 10:29AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৬
ব্যাংককে দশম থাইল্যান্ড-ভারত প্রতিরক্ষা ডায়ালগ অনুষ্ঠিত হয় ১৬ জুন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা ক্ষেত্রে মতবিনিময়ের সুযোগ করে দেয় এই ডায়ালগ। থাইল্যান্ডের প্রতিরক্ষা উপ-স্থায়ী সচিব অ্যাডমিরাল নুত্তাপোল দিউভ্যানিচ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী সত্যজিৎ মোহান্তি এই ডায়ালগে যৌথ পৌরোহিত্য করেন।
উভয় পক্ষ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় উদ্ভূত প্রতিরক্ষা পরিবেশ নিয়ে আলোচনা করে এবং সেইসঙ্গে আঞ্চলিক উন্নয়নের বিষয়ে দৃষ্টিভঙ্গী ব্যক্ত করে। এলাকায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি প্রসারের জন্য যৌথ সহযোগিতাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিনিধিদল পূর্ববর্তী ডায়ালগের পর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেছে। উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ক বিনিময়, দক্ষতা প্রসার, প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
এই ডায়ালগে দু’দেশের প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে, প্রতিরক্ষা নির্মাণ, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা প্রসারে সহযোগিতাকে আরও নিবিড় করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরক্ষা পরিমণ্ডলের প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট অংশীদারিত্বের সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়েছে। এই প্রতিনিধিদল অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস-এর মতো বহুপাক্ষিক প্রতিরক্ষা পরিকাঠামো এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে। অভিন্ন সুরক্ষা চ্যালেঞ্জের বিষয়টি আলোচনা এবং সহযোগিতার মধ্য দিয়ে বাস্তবমুখী সমাধানের ক্ষেত্রে দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করা হয়েছে।
SC/AB/DM
(रिलीज़ आईडी: 2273950)
आगंतुक पटल : 7