MIFF banner

ধারণা থেকে চিত্রনাট্য - দীর্ঘ, নিঃসঙ্গ এবং সুন্দর যাত্রাপথ এমআইএফএফ-এ ব্যাখ্যা করলেন বিপ্লব গোস্বামী

মুম্বাই, ১৬ জুন, ২০২৬

 

অস্থায়ী এলোমেলা চিন্তা কিভাবে পূর্ণ দৈর্ঘ্যের চিত্রনাট্যে জায়গা করে নেয়? কিভাবেই বা একজন লেখক বছরের পর বছর ধরে পর্দায় তা উন্মোচিত না হওয়ার আগে পর্যন্ত গল্পের প্রতি দায়বদ্ধ থাকেন? এরকম নানা প্রশ্ন নিয়ে চিত্রনাট্যকার, সম্পাদক, পরিচালক শ্রী বিপ্লব গোস্বামী ১৯তম আন্তর্জাতিক মুম্বাই চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ)-এর এক ওয়ার্কশপে তাঁর মতামতকে ফুটিয়ে তুললেন।

‘লাপাতা লেডিজ’ যা অস্কার, ২০২৫-এ ভারতের তরফে সরকারিভাবে মনোনয়ন পেয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে যা একটি প্রসিদ্ধ চলচ্চিত্র হিসেবে স্বীকৃত, তারই লেখক শ্রী বিপ্লব গোস্বামী। তিনি বলেন, এই গল্প বলার কোনো প্রথাগত ফর্মুলা নেই। নানাভাবে এর উৎপত্তি হতে পারে। কখনও তা স্বতঃপ্রণোদিত, কখনও কোনকিছুর অবলোকন থেকে, কখনও বা কোন ধারণার স্ফূরিত ঝলক হিসেবে তা দেখা যায়। তিনি বলেন, লেখক হিসেবে সব সময় একটা অনুসন্ধানের মধ্য দিয়ে যেতে হয়। এর কোনো প্রথাগত নির্দিষ্ট পথ নেই।

শ্রী বিপ্লব গোস্বামী কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম এডিটিং-এ স্নাতক। বর্তমানে তিনি আগরতলায় ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। শ্রী গোস্বামী বলেন, চলচ্চিত্র হল একটি যৌথ মাধ্যম। একজন লেখককে এর বিভিন্ন ভাগ সম্বন্ধে সম্যক ওয়াকিবহাল হতে হবে। তিনি বলেন, যখন কেউ নিজে কোনো কিছু লিখছেন, নিজেকে তার সঙ্গে সম্পৃক্ত না করে বরং প্রেক্ষাপট সম্বন্ধে একটা বাস্তবানুগ ধারণা থাকা জরুরি। কেউ যদি খুব অনমনীয় মনোভাবের হয় এবং নিজে ভেবেছেন তাই করবেন, এমন ধারণার বশবর্তী হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে তা সমস্যা হয়ে দেখা দিতে পারে। চিত্রনাট্যের থিওরি বা গল্প বলার ফর্মুলা সম্বন্ধে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে প্রথাগত কোনো থিওরিতে তিনি বিশ্বাস করেন না, বরং গল্প বলার ওপর তিনি আলোকপাত করেন। কেননা, সিনেমা প্রকৃতপক্ষে গল্প বলা। 

ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের তাঁর পরামর্শ, মানুষ, সমাজ এবং সকলের প্রকাশভঙ্গীকে ভালোভাবে প্রত্যক্ষ করা দরকার। সম্পর্কের ওঠা-পড়া, ভাবের বিনিময় এবং পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখা উচিত। এর মধ্য দিয়েই গল্পের চরিত্র উঠে আসে।

 

SC/AB/DM


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2273910   |   Visitor Counter: 7