প্রধানমন্ত্রীর দপ্তর
কৃষকদের কল্যাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা নির্মাণ এবং কৃষি ক্ষেত্রের সার্বিক বিকাশে সরকারের দায়বদ্ধতার কথা আবার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
11 JUN 2026 4:19PM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আবারও জোর দিয়ে বলেছেন যে, আমাদের কৃষক ভাই ও বোনেরা দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তাঁদের জীবনযাপন সহজ করে তুলতে সরকার চেষ্টার ত্রুটি রাখছে না। পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো প্রকল্প কৃষকদের আয়ে সুস্থিতি নিয়ে আসার পাশাপাশি কৃষি ক্ষেত্রকে উন্নত করে তুলছে। পিএম কুসুম – এর মতো প্রকল্প তাঁদের কাছে সৌর বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়ে ব্যয় সাশ্রয়ে সহায়ক হয়ে উঠেছে।
কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা কম সুদে সুলভে ঋণ পাচ্ছেন। তাঁদের পণ্যের বিপণনেও সাহায্য করছে সরকার। কৃষকদের স্বার্থ রক্ষা সরকারের অগ্রাধিকার এবং তাঁদের হাতে আধুনিকতম সরঞ্জাম ও ব্যবস্থাপনা পৌঁছে দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
ধারাবাহিক এক্স পোস্টে প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2271721)
आगंतुक पटल : 10