সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মঙ্গোলিয়ায় ভগবান বুদ্ধের প্রধান শিষ্যদের ১০ দিনব্যাপী দেহাবশেষ প্রদর্শন সমাপ্ত হ’ল

प्रविष्टि तिथि: 10 JUN 2026 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬ 

 

মঙ্গোলিয়ার উলান বাটোরে গান্ডান তেগচেংলিঙ মনাস্ত্রি’তে ১০ দিন জনসমক্ষে রাখার পর, ভগবান বুদ্ধের দুই প্রধান শিষ্য অরহন্ত সারিপুত্র এবং অরহন্ত মৌদগোল্যায়নের পবিত্র দেহাবশেষ ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঐ মনাস্ত্রির অনুরোধক্রমে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়া, মধ্যপ্রদেশ সরকার, শ্রীলঙ্কার মহাবোধি সোসাইটি এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ফেডারেশন ৩১ মে থেকে ০৯ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত এই দেহাবশেষ জনসমক্ষে রাখার আয়োজন করে। উল্লেখ্য, ৩১ মে, ২০২৬ তারিখটি মঙ্গোলিয়ায় ছিল বুদ্ধ পূর্ণিমা।
৩০ মে আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য মঙ্গোলিয়ার শিক্ষা মন্ত্রী এনখ-আমগালান এবং গান্ডান তেগচেংলিঙ মনাস্ত্রি’র প্রতিনিধি খাম্বা নমুন খান গেসে লারাম্পা ডি জাভজান দোর্জের হাতে এই দেহাবশেষ তুলে দিয়েছিলেন। 
২০২৫ সালের অক্টোবর মাসে মঙ্গোলিয়া সফরকালে এই প্রদর্শনী আয়োজনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
ভারত থেকে এই দেহাবশেষ এখনও পর্যন্ত শুধুমাত্র থাইল্যান্ড ও মঙ্গোলিয়াকেই পাঠানো হয়েছে। এর আগে ২০২২ সালের জুন মাসে মঙ্গোলিয়ায় ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ প্রদর্শিত হয়। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2271616) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Kannada , Malayalam