স্বরাষ্ট্র মন্ত্রক
ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
प्रविष्टि तिथि:
09 JUN 2026 1:01PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স -এ এক বার্তায় শ্রী অমিত শাহ বলেন:
"উপজাতিদের গর্ব, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনার অমর প্রতীক ভগবান বিরসা মুন্ডা 'উলগুলান আন্দোলন'-এর মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার শঙ্খধ্বনি বাজিয়েছিলেন। তিনি উপজাতি সমাজের অধিকার ও ঐতিহ্য রক্ষায় তাদের সংগঠিত করেছিলেন এবং জল, জঙ্গল ও জমি সংরক্ষণের বিষয়টিকে একটি গণ-আন্দোলনের রূপ দিয়েছিলেন। ধর্মান্তরকরণের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং উপজাতিদের গৌরবের প্রতি তাঁর নিষ্ঠা আজও কোটি কোটি দেশবাসীর কাছে প্রেরণার উৎস হয়ে রয়েছে। 'ধরতী আবা' (পৃথিবীর পিতা) ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে তাঁর চরণে কোটি কোটি প্রণাম জানাই।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2270802)
आगंतुक पटल : 2