প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্র্যাক্ট পার্টির নজরকাড়া বিজয়ে শ্রী নিকোল পাশিনিয়ানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

प्रविष्टि तिथि: 08 JUN 2026 4:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্র্যাক্ট পার্টির নজরকাড়া বিজয়ে শ্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আর্মেনিয়ার মানুষের তাঁর নেতৃত্ব এবং পরিকল্পনার প্রতি আস্থা ও বিশ্বাস এই ফলাফলের মধ্য দিয়ে আবারও প্রকাশিত হয়েছে।

ভারত ও আর্মেনিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং সহযোগিতাকে আরও শক্তিশালী করতে শ্রী পাশিনিয়ানের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি আগ্রহী বলে জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : 

“আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্র্যাক্ট পার্টির নজরকাড়া বিজয়ে শ্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানাই। আর্মেনিয়ার মানুষের তাঁর নেতৃত্ব এবং পরিকল্পনার প্রতি আস্থা ও বিশ্বাস এই ফলাফলের মধ্য দিয়ে আবারও প্রকাশিত হয়েছে। ভারত ও আর্মেনিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং সহযোগিতাকে আরও শক্তিশালী করতে শ্রী পাশিনিয়ানের সঙ্গে কাজ করার বিষয়ে আমি আগ্রহী।”

https://x.com/narendramodi/status/2063937988019499511?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2063937988019499511%7Ctwgr%5Eb0bd29293591ef53a3d8988ff7fadff224e2ccc3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2270283reg%3D48lang%3D1

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2270330) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam