স্বরাষ্ট্র মন্ত্রক
মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার 'গরিব কল্যাণ': কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
08 JUN 2026 12:55PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৮ জুন, ২০২৬: মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো 'গরিব কল্যাণ' (দরিদ্রদের কল্যাণে গৃহীত উদ্যোগ)। একথা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ৷ তিনি বলেন, গত ১২ বছরে সরকার অন্ন যোজনা, পিএম আবাস এবং জন-ধন-এর মতো বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কোটি কোটি নাগরিককে ব্যাংকিং পরিষেবা, আর্থিক সুরক্ষা এবং স্ব-রোজগারের সুযোগের সাথে যুক্ত করেছে।
'এক্স' -এ একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, “মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো গরিব কল্যাণ। #12YearsOfGaribKalyan-এর এই সময়ে সরকার অন্ন যোজনা, পিএম আবাস, জন-ধন, মুদ্রা ঋণ এবং পিএম স্বনিধি-র মতো কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কোটি কোটি নাগরিককে ব্যাংকিং পরিষেবা, আর্থিক সুরক্ষা ও স্ব-রোজগারের সুযোগের সাথে যুক্ত করেছে। মৌলিক পরিকাঠামো, সামাজিক সুরক্ষা এবং উন্নত জীবনযাত্রার মানের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারায় অন্তর্ভুক্ত করে একটি 'বিকশিত ভারত'-এর শক্তিশালী ভিত্তি গড়ে তোলা হচ্ছে।”
*****
PS/DM/KMD
(रिलीज़ आईडी: 2270302)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam