স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
দেশজুড়ে কাল থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের এক দশক উদযাপন
प्रविष्टि तिथि:
08 JUN 2026 3:19PM by PIB Agartala
নয়াদিল্লি, ৮ জুন, ২০২৬
কাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের (পিএমএসএমএ) এক দশক উদযাপন শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা। এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গর্ভবতী মহিলা এবং তাদের পরিবার ৯ ধরনের সুবিধা বিনা খরচে পেয়ে থাকেন।
এই উপলক্ষে ৭৫ টাকার স্মারক মুদ্রা এবং ৫ টাকার স্মারক ডাক টিকিট প্রকাশ করা হবে। ২০১৬ সালের ৯ জুন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের আওতায় প্রতি মাসের ৯ তারিখে গর্ভবতী মহিলাদের নিখরচায় প্রসব পূর্ববর্তী পরিষেবা প্রদান করা হয়ে থাকে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2270300)
आगंतुक पटल : 6